টাঙ্গাইলে ছোট ভাইয়ের স্ত্রীর লাঠির আঘাতে ভাসুরের মৃত্যু

Share the post

মাসুদ পারভেজ, জেলা প্রতিনিধি টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার স্বরূপপুর এলাকায় রোববার (১৭ জানুয়ারি) দুপুরে ছোট ভাইয়ের স্ত্রী মনি বেগমের লাঠির আঘাতে ভাসুর হাফেজ উদ্দিন(৬৫) নিহত হয়েছেন। নিহত হাফেজ উদ্দিন ওই এলাকার মৃত বাহাজ উদ্দিনের ছেলে। এলেঙ্গা পৌরসভার প্যানেল মেয়র সুকুমার ঘোষ জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে হাফেজ উদ্দিনের সঙ্গে চাচাতো ভাই হুরমুজ আলীর পরিবারের বিরোধ চলছিল। রোববার ওই জমি থেকে মাটি কাটা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চাচাতো ছোট ভাই পরেশ মিয়ার স্ত্রী মনি বেগম লাঠি দিয়ে হাফেজের মাথায় আঘাত করেন। আহত অবস্থায় দৌঁড়ে পালানোর সময় হাফেজ মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কালিহাতি থানার ওসি তদন্ত রাহেদুল ইসলাম জানান, ময়না তদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হাফেজ উদ্দিনের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]