ঢাকায় অস্ত্রসহ কমিশনার প্রার্থী আটক

Share the post
ঢাকায় অস্ত্রসহ কমিশনার প্রার্থী আটক

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৪নং ওয়ার্ডের স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী তালুকদার সারওয়ার হোসেনকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে পুলিশ। এসময় তার অনুসারী আরও চার পাঁচজনকেও থানায় নেওয়া হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) জুমার নামাজ শেষে ওই ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী শফিউল্লাহ শফি ও তালুকদার সারওয়ারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থল থেকে কাউন্সিলর প্রার্থী তালুকদার সারওয়ারকে আটক করে পুলিশ।

শিল্পাঞ্চল থানার ওয়ারলেস অফিসার আল আমিন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, ঘটনার পর থানা হেফাজতে রয়েছেন তালুকদার সারওয়ার ও তার সহযোগীরা। তার বিরুদ্ধে মামলা প্রস্তুতি চলছে বলে জানা গেছে। আটকের সময় তার কাছ থেকে একটি রিভলবার, ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তালুকদার সারওয়ার কাঁটা চামচ মার্কা নিয়ে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি এর আগে দুবার ওই এলাকার কমিশনার ছিলেন। তিনিও আওয়ামী লীগ থেকে সমর্থন চেয়েছিলেন। না পেয়ে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) বিপ্লব বিজয় তালুকদার বলেন, ‘জুমার নামাজের পর সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। তবে সেখান থেকে কাউকে আটক করা হয়েছে কি না আমি জানি না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]