নিওনেটাল ইনটেন্সিভ কেয়ার ইউনিট সংযোজন করলো এশিয়ান স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার

Share the post

রুমেন চৌধুরী,চট্টগ্রাম : চট্টগ্রাম চিকিৎসা সেবায় সর্বপ্রথম ডিজিটাল এবং আধুনিক মানসম্মত নিওনেটাল ইনটেন্সিভ কেয়ার ইউনিট (এনআইসিইউ) সংযোজন করলো এশিয়ান স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টি সেন্টার। ১৫ জানুয়ারি শুক্রবার সকালে চট্টগ্রাম নগরীর প্রাণকেন্দ্র জিইসি মোড়স্থ হাসপাতাল ভবনে এর উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ও জেনারেল হাসপাতলের তত্ত্বাবধায়ক ডাঃ শেখ ফজলে রাব্বী।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সিভিল সার্জন বলেন, আধুনিক সমাজ বিনির্মানে স্বাস্থ্য সেবা খাতের অবদান অনস্বীকার্য এবং এক্ষেত্রে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টি সেন্টার নগরীর স্বর্বস্তরের মানুষের কাছে একটি উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন। এশিয়ান স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টি সেন্টারের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন বলেন, আমরা আধুনিক মানসম্মত ও উন্নত চিকিৎসা প্রদানে সক্ষম। এশিয়ান স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টি সেন্টার এই প্রতিষ্ঠানটি পথচলার শুরু হইতে অদ্যবদি স্বল্প খরচে সুনাম ও সফলতার সহিত সেবা পরিচালনা করে আসছে।

No description available. আমাদের হসপিটাল ২০ বেড বিশিষ্ট, ৪০জন কর্মকর্তা কর্মচারী নিয়ে নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (এনআইসিইউ) কার্যক্রম শুরু করেছি। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক, লায়ন সালাউদ্দীন আলী বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্বাবধানে, অভিজ্ঞ চিকিৎসক, নার্স, দ্বারা রোগীদেরকে সর্বোত্তম সেবা প্রদানসহ সর্বাধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ ডিজিটাল মেশিনে সকল প্রকার পরীক্ষা নিরীক্ষা নির্ভুল রিপোর্ট প্রদানের মাধ্যমে শতভাগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে আমাদের পথ চলা। হাসপাতালের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন’র সভাপতিত্বে ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সালাউদ্দীন আলীর পরিচালনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. জিয়াউর রহমান জিয়া, ডা. মারুপ, ডা. সাইফুল ইসলাম, ডাইরেক্টর মোঃ এরশাদ হোসেন, মোঃ আমজাদ হোসেন, মোঃ মহব্বত আলী, জুমু প্রভা নন্দী সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।No description available.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]