টাঙ্গাইলের ধনবাড়ী আগামীকাল পৌরসভা নির্বাচন

Share the post

মাসুদ পারভেজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি : আগামীকাল ১৬ জানুয়ারি টাঙ্গাইলের ধনবাড়ীতে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। জেলায় এই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে ।নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে ভোটের ইভিএম সরঞ্জামাদি। আগামীকাল সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে, চলবে বিকাল ৪টা পর্যন্ত। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন “নৌকা” প্রতীকে, বিএনপি’র এসএমএ ছোবহান “ধানের শীষ” প্রতীকে নির্বাচন করছেন। এছাড়াও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী কিসলু “জগ” প্রতীকে ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান বকল “নারিকেল” গাছ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া নির্বাচনে কাউন্সিলর পদে ২৮ জন ও মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯টি ওয়ার্ডের ১৫টি কেন্দ্রে ৩০ হজার ৩’শ ২৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা করুনা সিন্ধু চাকলাদার বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলায় এই প্রথম ইভিএমএ মাধ্যমে ভোট গ্রহণ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]