আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য হলেন আরশেদুল আলম বাচ্চু

Share the post

 চট্টগ্রাম সংবাদ: চট্টগ্রাম এমইএস কলেজ ছাত্রসংসদের সাবেক জিএস আরশেদুল আলম বাচ্চুকে কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপ-কমিটির সদস্য মনোনীত করা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কমিটি অনুমোদন করেছেন।

গত ২৯ ডিসেম্বর (মঙ্গলবার) আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. হোসেন মনসুর ও সদস্য সচিব প্রকৌশলী আবদুস সবুর কমিটি অনুমোদনের জন্য সুপারিশ করেন।

জানা গেছে, নগর ছাত্রলীগের সাবেক দফতর সম্পাদক আরশেদুল আলম বাচ্চু আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটিরও সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া নগর আওয়ামী লীগের প্রয়াত সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর আস্থাভাজন অনুসারী হিসেবে চট্টগ্রামের রাজনীতিতে আলোচিত আরশেদুল আলম বাচ্চু। চট্টগ্রাম নগরের ৪১টি ওয়ার্ড জুড়েই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতিতে বাচ্চুর রয়েছে স্বতন্ত্র অবস্থান।

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য মনোনীত হওয়ার বিষয়ে আরশেদুল আলম বাচ্চু চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আমি কৃতজ্ঞ। আমি এ মুহুর্তে শ্রদ্ধাভরে স্মরণ করছি আমার অভিভাবক চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীকে। যার হাতেই আমার রাজনীতির হাতেখড়ি। বাংলাদেশ আওয়ামী লীগের একজন গর্বিত কর্মী হিসেবে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায় অতীতের মত ভবিষ্যতেও আমি আমার শুভাকাঙ্ক্ষীদের সাথে নিয়ে কাজ করে যাব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]