সৈয়দপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডকে মডেল হিসেবে গড়তে চাই- কাউন্সিলর প্রাথী, মানিক,

Share the post

মোঃ মাইনুল হক, স্টাফ রিপোর্টার : সদা হাস্যজ্জল সদালাপি মানুষ তিনি। এলাকায় রয়েছে অনেক সুনাম। ইতিমধ্যে এলাকাবাসীর কাছে আস্থার প্রতিক হিসেবে পরিচিত লাভ করেছেন এই হাস্যজ্জল মানুষটি। আদর্শ ও ন্যায় নীতির মধ্যে থেকে এলাকার মানুষের পাশে থাকাই এ আদর্শ মানুষটির লক্ষ্য। কোন কিছুর লোভ লালসা আর হিংসা তাকে আক্রমন করতে পারেনি। এসব কারনেই এলাকার অনেকেই প্রশংসা করেন নাম তার মোঃ আনোয়ারুল ইসলাম মানিক। তিনি সৈয়দপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী । ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে জড়িত তিনি। বাবার আদর্শের সৈনিক তিনি। তিনি ৩নং ওয়ার্ডের তথা তরুণ সমাজের কাছে তার মেধা ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে ব্যাপক গ্রহণ যোগ্যতা অর্জন করেন। তরুণ এ নেতা ইসলামবাগ এলাকার তরুনদের খেলাধূলার কথা মাথায় রেখে পরিতাক্ত ফিলাদি মাঠকে পরিস্কার করে খেলাধূলার উপযুক্ত করেন। এছাড়াও তিনি করোনাকালীন সময়ে নিজ উদ্যোগে বাড়ী বাড়ী গিয়ে গরীব ও হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দেন এছাড়াও সামাজিক কার্যক্রমে সব সময় নিজেকে নিয়োজিত রেখেছেন। ৩নং ওয়ার্ড এলাকাবাসীর কাছে রয়েছে ব্যাপক গ্রহণ যোগ্যতা তার। সৈয়দপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের পানির বোতল প্রতীক নিয়ে কাউন্সিলর প্রার্থী হিসেবে বিশাল জন সমর্থন রয়েছে। বর্তমানে এলাকাবাসীর কাছে ব্যাপক জনপ্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত লাভ করেছেন মোঃ আনোয়ারুল ইসলাম মানিক। দলমত নির্বিশেষে সাধারণ নাগরিকদের সেবা নিশ্চিত করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।তিনি বলেন আমি নির্বাচিত হলে বিশেষ করে পরিচ্ছন্ন কার্যক্রম, মশকনিধন, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে জলবদ্ধতা দুরকরণসহ বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানের পরিকল্পনা মাফিক আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যশা নিয়ে উন্নয়ন কাজ চালিয়ে যাবো। ৩নং ওয়ার্ডকে আদর্শ এলাকা রুপান্তরিত করতে তিনি বদ্ধপরিকরতার বাবার আদর্শকে সামনে রেখে বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক সংগঠনের মাধ্যমে সমাজের দুঃখি মানুষের পাশে থেকে কাজ করে যেতে চান এ কাউন্সিলর প্রার্থী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]