সৈয়দপুরে পল্লী গ্রামে ভয়াবহ আগুন,৮ টি পরিবার নিঃস্ব,সর্বস্ব পুড়ে ছাই।

Share the post

রাজু আহমেদ (নীলফামারী জেলা প্রতিনিধি): সৈয়দপুরে প্রত্যন্ত পল্লীতে এক ভয়াবহ অগি্নকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২৯ নভেম্বর)দুপুর ২ টার দিকে উপজেলার খাতামধুপুর ইউনিয়নের মুশরত ধুলিয়া পঞ্চায়েত পাড়ায় এ ঘটনা ঘটেছে। আগুনে ৮টি পরিবারের ১০-১২টি টিনের ও খড়ের ঘরসহ সর্বস্ব পুড়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ ১২ লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এর আগে গত শুক্রবার (২৭ নভেম্বর) একই গ্রামের নয়াপাড়ায় আগুন লাগে এবং এতে ৩টি পরিবারের সবর্স্ব পুড়ে যায়।এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সূত্রপাত হয়। এ আগুনের লেলিহান শিখা মুর্হূতেই আশপাশে বাড়িঘরে ছড়িয়ে পড়ে। এতে আলি হোসেন, নুরু হক, নুর জামাল, এমদাদুল হক, মাজেদুল ইসলাম, মানিকুল ইসলাম, ময়নুল ইসলাম ও মোছা. অহিদা বেগম মোট ৮টি পরিবারে ঘর, ঘরে থাকা আসবাবপত্র, মূল্যবান কাপড়চোপড়, ধান, চাল, পাট, তামাক ও নগদ অর্থসহ সবকিছুই চোখের সামনে পুঁড়ে যায়।আগুনের খবর পেয়ে সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জুয়েল চৌধুরী ঘটনাস্থলে ছুঁটে যান। এবং ক্ষতিগ্রস্তদের খোজ খবর নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ভারতে মহানবী (সা.) কে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ

Share the post

Share the postদিনাজপুর প্রতিনিধিঃ ভারতের মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি সাংসদ নিতেশ নারায়ন রায় কর্তৃক নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শান নিয়ে কটুক্তি ও অবমাননা করায় দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ করেছেন দিনাজপুরের সর্বস্থরের ধর্ম প্রাণ সাধারন জনগণ। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শানে […]

ঠাকুরগাঁও ডিসি অফিসের কর্মচারী চাকুরীর কয়েক বছরে অঢেল সম্পদের মালিক তরিকুল

Share the post

Share the postজুনাইদ কবির,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি হুকুম দখল ও গোপনীয় শাখা’র কর্মচারী তরিকুল ইসলামের বিরুদ্ধে অসদাচরণ, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (আদিবাসী) রনজিৎ তিগ্যা সহ স্থানীয়রা তাঁর দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারে অতিষ্ঠ হয়ে সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। জানা গেছে, ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের (ডিসি) […]