শ্রীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় রাস্তায় ঝড়লো কলেজ ছাত্রের প্রাণ

Share the post

আব্দুল আহাদ (গাজীপুর প্রতিনিধিঃ) গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটর সাইকেল আরোহী কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে । বৃহস্পতিবার(৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুবায়ের হোসেন (১৮) ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার লংগাইর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।সে গফরগাঁও উপজেলার কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিলো । ঘটনার সত্যতা নিশ্চিত করে মাওনা হাইওয়ে থানার (ওসি) এ আর এম আল মামুন জানান, নিহত জুবায়ের মোটরসাইকেল যোগে তার বাড়ি পাগলা যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় পৌছালে ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যান পেছন থেকে মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। আর এতেই মোটরসাইকেল আরোহী জুবায়ের মোটরসাইকেল থেকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]

লোন দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে নারীকে ধর্ষণ, গ্রেফতার ১

Share the post

Share the postআবু হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত মুরাদ হোসেন কালা (৩৮), কুশুরা ইউনিয়নের শাসন গ্রামের কাশিমনগর […]