চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের দুজন চিকিৎসক সহ মোট চারজনকে দুদকের জিজ্ঞাসাবাদ

Share the post

 সাজ্জাদ হোসেন চৌধুরী  ।। চট্টগ্রাম   :       বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরীর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তদন্তে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের দুই চিকিৎসক, এক কর্মকর্তা ও এক কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুদক জেলা কার্যালয়-২ এর উপ-সহকারী পরিচালক মো. শরিফ উদ্দিন এই চারজনকে জিজ্ঞাসাবাদ করেন।

জিজ্ঞাসাবাদ করা চারজন হলেন-চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. আখতারুল ইসলাম, রক্ত পরিসঞ্চালন বিভাগের প্রধান ডা. তানজিলা তাবিব চৌধুরী, টেন্ডার শাখার প্রধান মঈনুদ্দিন আহমেদ ও তার স্ত্রী অফিস সহকারী কানিছ ফাতেমা। দুদক সূত্র জানায়, টেন্ডার প্রক্রিয়া নিয়ে টেন্ডার শাখার প্রধান মঈনুদ্দিন আহমেদ জিজ্ঞসাবাদ করা হয়-‘কেন ঘুরেফিরে একই ব্যক্তি বা প্রতিষ্ঠান টেন্ডার পায়। অন্যরা পায় না কেন? রক্ত পরিসঞ্চালন বিভাগের প্রধান ডা. তানজিলা তাবিব চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করা হয়-ব্লাড ব্যাংকের নানা অনিয়ম নিয়ে।

এছাড়া চমেকের নানা দুর্নীতি-অনিয়ম, হয়রানির বিষয়ে ডা. আখতারুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের এক কর্মকর্তা মিডিয়া কে জানান, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুই চিকিৎসক, এক কর্মকর্তা ও একজন কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করা হয়। চমেকের নানা অনিয়ম, দুর্নীতির বিষয়ে তাদের প্রশ্ন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]