গাজীপুরে ডাকাতির ঘটনায় নারীসহ গ্রেফতার-১১

Share the post

আব্দুল আহাদ।। গাজীপুর   :     গাজীপুর মহানগরের ডাকাতি, ট্রাক চুরি ও জাল টাকা উদ্ধারসহ পৃথক ঘটনায় নারীসহ ১১ জনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্টোপলিটন পুলিশ। জিএমপি বাসন ও কোনাবাড়ি থানা পুলিশ গেলোরাতে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে । এসময় দেশী অস্ত্র, জালটাকা ও একটি ট্রাক উদ্ধার করা হয় ।

পুলিশ জানায়, গেলোরাতে বাসন থানাধীন চান্দনা মধ্যপাড়া দেলোয়ারের টিনশেড বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ অভিযান চালিয়ে ৬ জন ডাকাত গ্রেফতার করে।এসময় ডাকাতি কাজে ব্যবহৃত ০৩টি চাপাতি এবং ০২টি ছোড়া, ০১টি লোহার রড ,অনুমান ০৫গজ রশি ও ০৬ টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ । গ্রেফতারকৃত আরিফ হোসেন(২২) সোহেল রানা (২৮) সুমন মিয়া (২৮)মিজানুর রহমান (২৯), শহিদুল্লাহ (২৪) ও শাহজালাল (২৪)দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে । অন্যদিকে, গাজীপুর মহানগরের চান্দনা ও দিঘিরচালা এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৬৩ হাজার টাকার জালনোট সহ মাজহারুল ইসলাম(২২) ও শাপলা আক্তার(২৩) নামে দুইজনকে গ্রেফতার করে পুলিশ। এছাড়াও গাজীপুরের কোনাবাড়ি থেকে চুরি যাওয়ার চারদিন পর সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে যশোর থেকে একটি ট্রাক উদ্ধার করা হয়েছে।

চুরির সাথে জড়িত আনোয়ার হোসেন(৪৭), রিন্টু শেখ(৩২) ও হাসান(৩২) নামে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। জিএমপি’র উপ-পুলিশ কমিশনার জাকির হাসান জানান,গ্রেফতারকৃতদের পৃথক মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]

লোন দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে নারীকে ধর্ষণ, গ্রেফতার ১

Share the post

Share the postআবু হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত মুরাদ হোসেন কালা (৩৮), কুশুরা ইউনিয়নের শাসন গ্রামের কাশিমনগর […]