তিন দিন ওয়াসার পানি পাবে না চট্টগ্রামের কিছু গুরুত্বপূর্ণ এলাকা

Share the post

সাজ্জাদ হোসেন চৌধুরী ।। চট্টগ্রাম :      চট্টগ্রাম নগরীর পাহাড়তলী, কাট্টলী, আগ্রাবাদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় শুক্রবার (২৭ই নভেম্বর) বিকাল ৪টা থেকে পরবর্তী তিন দিন (৩৬ ঘণ্টা) পানি সরবরাহ বিঘ্ন ঘটবে বলে চট্টগ্রাম ওয়াসা জানিয়েছে। চট্টগ্রাম মহানগরীর পানি সরবরাহ উন্নয়নে চট্টগ্রাম ওয়াসার বাস্তবায়নাধীন ‘চট্টগ্রাম পানি সরবরাহ উন্নয়ন ও স্যানিটেশন প্রকল্প’ শীর্ষক প্রকল্পের আওতায় এডিসি হিল রিজার্ভারের আন্তঃসংযোগ কাজ সম্পন্ন করতে চট্রগ্রাম ওয়াসার মোহরা পানি শোধনাগারের পানি উৎপাদন বন্ধ রাখার কারণে এই বিঘ্নতা ঘটবে।

হালিশহর নয়াবাজার ও তৎসংলগ্ন এলাকা, রামপুর এলাকা, ঈদগা এলাকা, পাহাড়তলী ও তৎসংলগ্ন এলাকা, সাগরিকা শিল্পাঞ্চল, উত্তর ও দক্ষিণ কাট্টলী, ফিরোজশাহ কলোনী, নিউ মনসুরাবাদ ও তৎসংলগ্ন এলাকা, কর্নেলহাট সিডিএ এলাকা, ফৌজদারহাট ও তৎসংলগ্ন এলাকা, সলিমপুর, পূর্ব ও পশ্চিম মাদারবাড়ী, আগ্রাবাদ কমার্শিয়াল এলাকা, আগ্রাবাদ সিডিএ এলাকা, গোসাইলডাঙ্গা ও তৎসংলগ্ন এলাকা, ফকিরহাট, নিমতলা, মোগলটুলী, কাস্টমস মোড় ও তৎসংলগ্ন এলাকা, সল্টগোলা ক্রসিং মোড় হতে কাঠগড় মোড় ও তৎসংলগ্ন এলাকা, সল্টগোলা ক্রসিং মোড় হতে বোট ক্লাব ও তৎসংলগ্ন এলাকাসমূহে পানি সরবরাহে বিঘ্ন ঘটবে।

নগরবাসীর সাময়িক অসুবিধার জন্য চট্টগ্রাম ওয়াসা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]