গাজীপুরে অতুল প্রসাদ সেনের সমাধিতে তৈরি করা হবে স্মৃতি যাদুঘর- জেলা প্রশাসক

Share the post

আব্দুল আহাদ  ।। গাজীপুর:          বাংলা সঙ্গীতের প্রধান পাঁচজন স্থপতির একজন অতুল প্রসাদ সেন। তাঁর সমাধিস্থল গাজীপুরে হলেও এখানকার জনপথের মানুষ তেমন ভাবে জানেন না। তাই তাঁর সমাধিস্থলে তৈরি করা হবে অতুল প্রসাদ সেন স্মৃতি যাদুঘর। দুপুরে জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদ গ্রামে অতুল প্রসাদ সেনের সমাধিস্থল পরিদর্শনে এসে এসব কথা জানিয়েছেন জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম।

এসময় তিনি আরো বলেন, অতুল প্রসাদ সেন বাংলার প্রখ্যাত গীতিকার ও সুরকার। তার রচিত গানগুলোর মূল উপজীব্য বিষয় ছিল দেশপ্রেম ও ভক্তি। তার বিখ্যাত গান ‘মোদের গরব, মোদের আশা’ দিকে তাকালে দেখা যায় দেশপ্রেম ও মাতৃভাষার প্রতি মমত্ববোধ। এই গান বাংলাদেশের ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সময় বাঙালিদের মধ্যে অফুরন্ত প্রেরণা জুগিয়েছে।

অতুল প্রসাদ সেনকে যেন নতুন প্রজন্ম খুব ভালো ভাবে জানতে পারে একটি স্মৃতি যাদুঘর নির্মান করা হবে। পাশপাশি সমাধিস্থলকে এক নান্দনিক রূপ দেয়ারও কথাও বলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তসলিমা মোস্তারি, ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]

লোন দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে নারীকে ধর্ষণ, গ্রেফতার ১

Share the post

Share the postআবু হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত মুরাদ হোসেন কালা (৩৮), কুশুরা ইউনিয়নের শাসন গ্রামের কাশিমনগর […]