করোনা মুক্ত হলেন আ জ ম নাছির উদ্দীন

Share the post

সাজ্জাদ হোসেন চৌধুরী(চট্টগ্রাম): অবশেষে করোনাকে পরাজিত করলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকসাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে পরীক্ষাকৃত নমুনায় তার রিপোর্ট নেগেটিভ এসেছে। সকালে পঞ্চম বারের মত নমুনা সংগ্রহ করে বিআইটিআইডি ল্যাবে পাঠানো হয়েছিল। বিকালের দিকে বিআইটিআইডি ল্যাব কর্তৃপক্ষ তার নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে বলে জানিয়েছে। বর্তমানে তিনি শারীরিক ভাবে সুস্থ রয়েছেন এবং আন্দরকিল্লাস্থ নিজ বাসায় অবস্থান করছেন।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর জ্বর,সর্দি,কাশিসহ করোনা উপসর্গ নিয়ে নগরীর পার্ক ভিউ হাসপাতালে ভর্তি হন আ জ ম নাছির উদ্দিন। ঐদিন সংগৃহিত নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এমন অবস্থায় পার্কভিউ হাসপাতালে ৮ দিন চিকিৎসা নেন তিনি। গত ১১ নভেম্বর সকাল ১০টায় হাসপাতাল থেকে তিনি বাসায় ফিরেন। তবে তখনও তিনি করোনা পজিটিভ ছিলেন। গত ১৮ নভেম্বর তৃতীয় দফা ও গত ২২ নভেম্বর চতুর্থ দফায় চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে তার নমুনা পরীক্ষা করা হলে ঐ রিপোর্টেও তার করোনা পজেটিভ রেজাল্ট আসে। অবশেষে আজ ২৬ নভেম্বর বিআইটিআইডি ল্যাবে পঞ্চম দফায় নমুনা পরীক্ষা করা হলে তিনি করোনা নেগেটিভ রিপোর্ট পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]