নিকলীতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা ধর্ষক পলাতক

Share the post

আকিব হৃদয় ।।  কিশোরগঞ্জঃ   কিশোরগঞ্জের নিকলীতে বুদ্ধিপ্রতিবন্ধী এক নারী (৩০) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় রোববার (২২ নভেম্বর) প্রতিবন্ধী নারীর ভাই বাদী হয়ে নিকলী থানায় মামলা (নং-৮) দায়ের করেছেন। অভিযুক্ত ধর্ষকের নাম মো. সাগর মিয়া (৩০)। সে নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের উত্তর দামপাড়া তাঁতখানা গ্রামের মৃত মরম আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মো. সাগর মিয়া পলাতক রয়েছে।

তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে বাড়ি পাশের একটি টিউবওয়েল সংলগ্ন স্থানে নিয়ে বুদ্ধিপ্রতিবন্ধী ওই নারীকে সাগর মিয়া জোরপূর্বক ধর্ষণ করে। এ ব্যাপারে নিকলী থানার ওসি মো. সামছুল আলম সিদ্দিকী জানান, এ বিষয়ে রোববার (২২ নভেম্বর) থানায় মামলা হয়েছে।

ওই নারীর ডাক্তারী পরীক্ষার জন্য রোববার (২২ নভেম্বর) কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে মামলার আসামি সাগর মিয়া পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]

লোন দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে নারীকে ধর্ষণ, গ্রেফতার ১

Share the post

Share the postআবু হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত মুরাদ হোসেন কালা (৩৮), কুশুরা ইউনিয়নের শাসন গ্রামের কাশিমনগর […]