গাজীপুরে ট্রেনের নীচে কাটা পড়ে সবজি বিক্রেতা নিহত

Share the post

আব্দুল আহাদ (গাজীপুর)ঃ     গাজীপুরে শনিবার সন্ধ্যায় ট্রেনের নীচে কাটা পড়ে এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন। রেললাইনের পাশে বসে সবজি বিক্রির সময় এ ঘটনা ঘটে। নিহতের নাম জামাল উদ্দিন (৪৫)। তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও থানার সোলাসিয়া এলাকায়। জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনের স্টেশন মাস্টার শাহজাহান মিয়া ও ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল মান্নান জানান, গাজীপুর শহরের রাজবাড়ি রোডের জয়দেবপুর লেবেল ক্রসিং এলাকায় প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যা ৬টা ২০মিনিটের দিকে ঢাকা-ময়মনসিংহ লাইনের পাশে বসে সবজি বিক্রি করছিলেন জামাল।

এসময় কালিয়াকৈর থেকে ঢাকাগামী একটি ডেমু ট্রেনের নীচে তিনি কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]

লোন দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে নারীকে ধর্ষণ, গ্রেফতার ১

Share the post

Share the postআবু হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত মুরাদ হোসেন কালা (৩৮), কুশুরা ইউনিয়নের শাসন গ্রামের কাশিমনগর […]