অজ্ঞাত যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার গাজীপুরে

Share the post

আব্দুল আহাদ    (গাজীপুর)ঃ    গাজীপুর মহানগরের দিঘির চালা এলাকা থেকে শনিবার সকালে এক যুবকের রক্তমাখা লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৫/২৬ বছর বয়সী এ যুবকের এখনো পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে গাজীপুর মহানগর পুলিশের ডিসি ইলতুৎমিশ, বাসন থানার ওসি মোঃ রফিকুল ইসলাম এবং গাজীপুর পিবিআই সদস্যরা ঘটনাস্থলে যান। বাসন থানার থানার ওসি মোঃ রফিকুল ইসলাম জানান, সকাল সোয়া আটটার স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। তবে তার পরিচয় পাওয়া যায়নি। তার পরনে কালো গেঞ্জি, কালো প্যান্ট ও বাম পায়ে কেডস রয়েছে।

গাজীপুর পিবিআই’র এস আই সজিবুল হাসান ঘটনাস্থল থেকে জানান, তার পিঠ ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে। কে বা কারা তাকে হত্যার পর সেবা হাসপাতালের পিছনের পাশে ফেলে রেখে গেছে।

তার ডান পায়ের কেডসটি স্থানীয় ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের স্পিডব্রেকারের পাশ থেকে পাওয়া গেছে। তার হাতের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ভোটার আইডির তথ্য দেখে পরিচয় মেলানোর চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]

লোন দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে নারীকে ধর্ষণ, গ্রেফতার ১

Share the post

Share the postআবু হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত মুরাদ হোসেন কালা (৩৮), কুশুরা ইউনিয়নের শাসন গ্রামের কাশিমনগর […]