রোটারী ক্লাব চিটাগাং কমার্শিয়াল সিটির ৬৬ তম সভায় সিএমপি পশ্চিম’র অতি: উপ-পুলিশ কমিশনার জনাব এএএম হুমায়ন কবির, পিপিএম

Share the post

চ্যানেল২১ ডেস্ক   :     রোটারী ক্লাব অব চিটাগাং কমার্শিয়াল সিটির ৬৬তম পাক্ষিক সভা ২০ নভেম্বর ২০২০ চট্টগ্রাম ক্লাব কনফারেন্স কক্ষে ক্লাব সভাপতি রোটারিয়ান মোহাম্মদ ইউনুস, এমপিইচএফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি পশ্চিম’র অতি: উপ-পুলিশ কমিশনার জনাব এএএম হুমায়ন কবির পিপিএম।

সভায় অতিথি বক্তা বলেন-  দেশে বর্তমানে মাদকের গ্রাসে ইয়াবার থাবায় দেশের যুবসমাজ আজ বিপদগামী, কিশোর সমাজ অস্থির। সামাজিক অবক্ষয়ের কারনে সমাজে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড বেড়েই চলেছে, সমাজে কিশোর গ্যাং সৃষ্টি হয়েছে ইভটিজিং ও বিভিন্ন অপরাধে লিপ্ত হচ্ছে, বন্ধ হচ্ছেনা শিশু ও নারী ধর্ষন, পারিবারিক এবং সামাজিক সংিসতা। সমাজ হতে সকল অপরাধ নির্মলে সরকার, পুলিশ প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে পাশাপাশি রোটারী যেভাবে সচেতনমূলক ও  সামাজিক আন্দোলন করছে এরকম সকল সামাজিক সংগঠনকে এগিয়ে আসার উপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও তিনি যৌথ পরিবারে বসবাস পারিবারিক বন্ধন বৃদ্ধিসহ শিশুদের আদর যতœ ভালোবাসা ও সুশানের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সকল অভিভাবকদের যথাযথ ভূমিকা রাখার প্রতি আহবান জানান।

সভায় বক্তব্য রাখেন ছিলেন- এসিস্ট্যান্ট গর্ভণর রোটা: আনোয়ারুল কবির কামরুল, আইপিপি রোটা: শাহীন আলম সরকার, পিইএফ, আরসি চিটাগাং ইমপেরিয়ালের সিপি রোটা:  নজরুল ্ইসলাম নান্টু, প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ  মোহাম্মদ ইসহাক, ভিপি রোটাঃ ডা: বেলাল মাহমুদ, ভিপি রোটাঃ ভিপি সৈয়দ ইরফানুল আলম, ভিপি রোটাঃ মোহাঃ সেলিম উদ্দিন,জয়েন্ট সেক্রেটারী রোটা: শাহ জাহান সিরাজ, ডাইরেক্ট রোটা: ডা: বাসু রাজ চৌধুরী, ডাইরেক্ট মো: জিয়াউর রহমান, রোটা: অমল বড়–য়া, অতিথি মিসেস নন্দিনি দেব, আশরাফ, রোটার‌্যাক্টর, ফয়সাল আজিম, মনিশা, প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]