লালপুরে গৃহবধুকে গণধর্ষণের অভিযোগে আটক-৭

Share the post

মো. আশিকুর রহমান টুটুল ।।   নাটোর প্রতিনিধি  :         নাটোরের লালপুরে ছেলের বিয়ের জন্য পাত্রি দেখার প্রলোভন দেখিয়ে দেকে এনে ৪০ বছর বয়সী এক গৃহবধুকে পালাক্রমে একাধিক ব্যক্তি কর্তিক ধর্ষণের অভিযোগে ৭ জনকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) ভোরে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ তাদের আটকের পরে নাটোর জেলা কারাগারে প্রেরণ করে।

আটককৃতরা হলো- লালপুর উপজেলার ফুলবাড়ী গ্রামের মৃত আনার আলীর ছেলে রাশেদুল ইসলাম (৩৬), ওয়ালিয়া সেন্টারপাড়া গ্রামের মৃত সফর সরদারের ছেলে আকমল সরদার (৪৫), ওয়ালিয়া আমিন পাড়া গ্রামের মৃত লালমিয়া সরকারের ছেলে রবিউল ইসলাম সরকার (৪৫), ওয়ালিয়া পশ্চিমপাড়া গ্রামের মৃৃত লাল মোহাম্মদ রশিদ সরকারের ছেলে জিল্লুর রহমান (৪২), ওয়ালিয়া বাজার পাড়া গ্রামের সাদ্দাম হোসেনের ছেলে জীবন ইসলাম (২৫), ওয়ালিয়া পশ্চিমপাড়া গ্রামের আব্দুল মন্ডলের ছেলে তরিকুল ইসলাম (৩৫) এবং বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ গ্রামের মৃত তৌফিক ফকিরের ছেলে রায়হান ফকির (৩৮)। ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক কৃষ্ণ মোহন সরকার জানান, মঙ্গলবার পাশ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ এলাকার (৪০) বছর বয়সী এক গৃহবধুকে তার ছেলের বিয়ের জন্য ওয়ালিয়া ইউনিয়নের ফুলবাড়ী গ্রামে পাত্রি দেখার প্রলোভনে ডেকে আনে।

পরে রাতে ওয়ালিয়া গ্রামের আমজাম তলা এলাকায় নির্জন স্থানে পালাক্রমে ১২-১৪ জন ব্যক্তি ধর্ষণ করে। পরে নির্যাতিতা মহিলা ওয়ালিয়া পুলিশ ফাঁড়িতে অজ্ঞাতসহ মোট ১৪ জনের বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ করে। অভিযোগ পেয়ে বুধবার ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা অভিযুক্ত ৭ জনকে আটক করে।

পরে সকালে আকটকৃতদের উক্ত মামলায় নাটোর জেলা কারাগারে প্রেরণ করে ও আসামিদের রিমান্ড চায়। লালপুর থানার ওসি সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রাজশাহী বাগমারায় দলীয় পরিচযয়ে পেট্রোল না দেয়ায় পাম্প মালিককে হেনস্তার অভিযোগ 

Share the post

Share the postহাবীব জুয়েল। রাজশাহী :: সরকারী বিধি মোতাবেক রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া ফিলিং ষ্টেষনে তেল দিতে গিয়ে বিপাকে পড়েছেন হাট গাঙ্গোপাড়া ফিলিং স্টেশন এর মালিক সারওয়াজ জাহান সবুর। অবশ্য এই সংবাদ এখন জাতীয় পত্রিকার শিরোনামও বটে । সরেজমিন ঘটনাস্থলে অনুসন্ধানে গিয়ে জানা যায়, গত রোববার (২২/০৩/২০২৬) সন্ধ্যায় হাটগাঙ্গোপাড়া ইউনিয়ন কৃষক দলের ক্রীড়া সম্পাদক […]

রাজশাহীতে সেই এসআই করিম যেভাবে মিস্ত্রির কাছ থেকে ৪০ হাজার টাকা নিলেন

Share the post

Share the postনিজস্ব প্রতিবেদক। রাজশাহী :: বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৪১তম বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ পুলিশ প্রধান বাহারুল আলম বলেছিলেন – পুলিশ হয়ে উঠেছিল ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল। বাংলাদেশ পুলিশের ইতিহাসে পুলিশকে এমন অবস্থায় আর কখনও পড়তে হয়নি। “আমরা সেজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পুলিশ যাতে আর কখনও জনবিরোধী অবস্থানে […]