মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এড. নুরুচ্ছাফা তালুকদারের নামে পৌর অডিটোরিয়াম

Share the post

তৌহিদুল ইসলাম,রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়ায় নান্দনিক পৌর অডিটোরিয়াম নির্মিত কাজ সম্পূর্ণ হয়েছে। উত্তর চট্টগ্রামের সবচেয়ে নান্দনিক শীততাপ নিয়ন্ত্রিত পৌর অডিটোরিয়াম নির্মিত হয়েছে রাঙ্গুনিয়ায়। রাঙ্গুনিয়া পৌরসভার নান্দনিক এই অডিটোরিয়ামের নামকরণ করা হয়েছে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এডভোকেট নুরুচ্ছাফা তালুকদারের নামে। এই অডিটোরিয়ামে রয়েছে ৫ শত আসনের হলরুম, ৩০ আসনের সেমিনার কক্ষ। রয়েছে ২টি আবাসিক ভিআইপি ও ১টি ভিভিআইপি কক্ষ। কাপ্তাই সড়ক সংলগ্ন পৌরসভা ভবনের পাশে নির্মিত এই অডিটোরিয়ামের সামনেই রয়েছে আধুনিক গেইট, গেইট পেরুতেই অডিটোরিয়ামের সামনে পানির ফোয়ারা, এর দুই পাশে রয়েছে দৃষ্টিনন্দন ফুলের বাগান।

সন্ধ্যার পর নানা বাহারি আলোকসজ্জায় ভিন্ন এক মাত্রা যোগ হয় এর সৌন্দর্যে। সবমিলিয়ে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এই অডিটোরিয়ামে যেকোন সভা-সেমিনার, বিয়েসহ সামাজিক অনুষ্ঠান সুলভ মূল্যে করার সুযোগ রয়েছে বলে জানান পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার। তিনি বলেন, রাঙ্গুনিয়ার কৃতি সন্তান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের হাত ধরে আধুনিক এই পৌর অডিটোরিয়াম নির্মাণ হয়েছে। গত ৩ বছর আগে এর নির্মাণ কাজ শুরু হয়েছিল। সম্প্রতি এর সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ হয়েছে। আগামী ২৮ নভেম্বর এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এম‌পি।

https://scontent.fcgp3-1.fna.fbcdn.net/v/t1.15752-0/p480x480/126093523_378704423549574_7370719763957065100_n.jpg?_nc_cat=102&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=zWdszqrYCusAX9Kz5BX&_nc_ht=scontent.fcgp3-1.fna&tp=6&oh=60c46ec6f7d211f98f50c7d43f2a56ff&oe=5FDC45E4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]