বিএনপি ক্রমাগত সন্ত্রাস সৃষ্টি করে চলেছে,সৈয়দপুরে শাহজাহান খান এমপি।

Share the post

রাজু আহমেদ (নীলফামারী জেলা প্রতিনিধি): বিএনপি একের পর এক সন্ত্রাস সৃষ্টি করে চলেছে। এখনো তারা বসে নাই। ক্ষমতার জন্য তারা মানুষ পুড়িয়ে হত্যা করে চলেছে। নির্বাচনে তারা পরাজিত হয়ে ঢাকায় গাড়িগুলো পুড়িয়ে দিয়েছে। তাদের মোকাবেলা করা শুধু একা সরকারের নয়, জনগণেরও দায়িত্ব রয়েছে।” বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় সভাপতি মন্ডলীর সদস্য, সাবেক নৌ পরিবহণ মন্ত্রী শাহজাহান খান এমপি উপরোক্ত মন্তব্য করেছেন। তিনি ১৭ নভেম্বর মঙ্গলবার দুপুরে নীলফামারীর সৈয়দপুরে এক পথসভায় তিনি প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দিতে সৈয়দপুুর বিমানবন্দর থেকে রংপুুরে যাওয়ার পথে সৈয়দপুর শহরের বঙ্গবন্ধু চত্বরে ওই পথসভায় মিলিত হন। এসময় তিনি আরো বলেন, “আমরা শ্রমিক, রাজনীতি বা সড়ক পরিবহণ মালিকদের সঙ্গে একত্রিত হয়ে কাজ করি। আপনারা সাবধানে গাড়ি চালাবেন। যেন কোন দূর্ঘটনা না ঘটে। বিএনপি সরকার বিরোধী কার্যক্রমে লিপ্ত রয়েছে। তারা সারা দেশে নাশকতার পরিকল্পনা করছে। তারা মনে করেছে ভয় দেখিয়ে জননেত্রী শেখ হাসিনার সরকারকে উৎখাত করতে পারবে। তাদের আন্দোলনে নেতা-কর্মীরা মাঠে থাকে না। তাদের শুধু হুংকার। বিএনপিকে জনগণ প্রত্যাখ্যান করেছে। তারা সরকারের বিরুদ্ধে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। আমার শ্রমিক ভাইদের প্রতি আহবান করছি, আপনারা গাড়ি চালানোর সময় সজাগ থাকবেন। আপনাদের যাত্রী গাড়িতে ওঠলে তাদের দায়িত্ব আপনাদের। বিএনপি গাড়িতে কোন নাশকতা করতে না পারে সেজন্য আপনাদের সজাগ থাকতে হবে।” এরপর তিনি রংপুরের উদ্দেশ্যে রওনা দেন। এ সময় তার সাথে ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী, বাংলাদেশ সড়ক পরিবহণ সমিতির সভাপতি ও রংপুর জেলা মটর মালিক সমিতির সাধারন সম্পাদক মশিউর রহমান রাঙা, সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগীয় কমিটির সভাপতি আখতার হোসেন বাদল, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মমতাজ আলী, আওয়ামীলীগ নেতা হিটলার চৌধুরী ভলু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]