গোপালপুর পৌর নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও মোটরসাইকেল শোডাউন করেছে মেয়র প্রার্থী নাজমুল

Share the post

মো. আশিকুর রহমান টুটুল, নাটোর প্রতিনিধি: আসন্ন নাটোরের গোপালপুর পৌর নির্বাচন উপলক্ষে সরোব হয়ে উঠেছে মেয়র প্রার্থীরা। প্রার্থীতা জানান দিতে ও নির্বাচনী মাঠ নিজের দখলে রাখতে প্রতিনিয়োতই সম্ভাব্য মেয়র প্রার্থীরা পৌর এলাকায় করছে গণসংযোগ, শোডাউনও উঠান বৈঠক। এরই ধারাবাহিকতায় প্রতিদিনের ন্যায় নির্বাচনী মাঠ কে নিজের দখলে রাখতে পৌর এলাকায় মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ করেছে মেয়র পদপ্রার্থী ও পৌর যুবলীগের সভাপতি নাজমুল হোসেন। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় শতাধিক মোটরসাইকেল নিয়ে গোপালপুর রেলগেট এলাকা থেকে একটি মোটরসাইকেল বের করে গোপালপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সড়ক প্রদক্ষিণ ও গণসংযোগ করেন নাজমুল। শোডাউন শেষে এক পথসভায় নাজমুল হোসেন বলেন আগামী পৌর নির্বাচনের প্রস্তুতি হিসেবে প্রতিদিনের ন্যায় আজও শোডাউন করছি। তিনি সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। তিনি আরো বলেন, দল তাকে মনোনয়ন দিলে আগামী পৌর নির্বাচনে তিনি নৌকা প্রতিকের বিজয় ছিনিয়ে আনবেন।’ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক শাজহান আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রাজশাহী বাগমারায় দলীয় পরিচযয়ে পেট্রোল না দেয়ায় পাম্প মালিককে হেনস্তার অভিযোগ 

Share the post

Share the postহাবীব জুয়েল। রাজশাহী :: সরকারী বিধি মোতাবেক রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া ফিলিং ষ্টেষনে তেল দিতে গিয়ে বিপাকে পড়েছেন হাট গাঙ্গোপাড়া ফিলিং স্টেশন এর মালিক সারওয়াজ জাহান সবুর। অবশ্য এই সংবাদ এখন জাতীয় পত্রিকার শিরোনামও বটে । সরেজমিন ঘটনাস্থলে অনুসন্ধানে গিয়ে জানা যায়, গত রোববার (২২/০৩/২০২৬) সন্ধ্যায় হাটগাঙ্গোপাড়া ইউনিয়ন কৃষক দলের ক্রীড়া সম্পাদক […]

রাজশাহীতে সেই এসআই করিম যেভাবে মিস্ত্রির কাছ থেকে ৪০ হাজার টাকা নিলেন

Share the post

Share the postনিজস্ব প্রতিবেদক। রাজশাহী :: বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৪১তম বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ পুলিশ প্রধান বাহারুল আলম বলেছিলেন – পুলিশ হয়ে উঠেছিল ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল। বাংলাদেশ পুলিশের ইতিহাসে পুলিশকে এমন অবস্থায় আর কখনও পড়তে হয়নি। “আমরা সেজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পুলিশ যাতে আর কখনও জনবিরোধী অবস্থানে […]