পোশাক শ্রমিক স্ত্রীকে খুন, স্বামী পলাতক

Share the post

আব্দুল আহাদ ।।  গাজীপুর প্রতিনিধিঃ      গাজীপুরের কালিয়াকৈরে তানিয়া আক্তার(২৫) নামে এক পোশাক শ্রমিককে শ্বাসরোধে হত্যার পর স্বামী পালিয়ে গেছে । মঙ্গলবার(১৭ নভেম্বর) সকালে কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকার শাহজাহান মিয়ার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ । নিহত তানিয়া সিরাজগঞ্জের কাজিপুর থানার চিলগাছা এলাকার ইব্রাহীম মিয়ার স্ত্রী। সে স্থানীয় স্টারলিং লিমিটেড কারখানার শ্রমিক ছিলো । নিহতের বোন রেহেনা আক্তার জানান, মাদকাসক্ত স্বামী ইব্রাহীমের সাথে প্রায় পারিবারিক কলহের সৃষ্টি হতো ।

গত রাতে তাদের মধ্যে ঝগড়া হয় । পরে পারিবারিক ভাবে সমাধান শেষে সবাই ঘুমিয়ে পড়ে । মধ্যরাতে গলায় ওরনা পেচিয়ে হত্যার পর তানিয়াকে বিছানার উপর ফেলে রেখে পালিয়ে যায় স্বামী ইব্রাহীম । সকালে পাশের বাসার ভাড়াটিয়ারা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।পরে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, গত রাতের কোন এক সময় নিহতের স্বামী শ্বাসরোধে হত্যার পর পালিয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। স্বামীকে গ্রেপ্তারের জন্য চেষ্টা করা হচ্ছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]

লোন দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে নারীকে ধর্ষণ, গ্রেফতার ১

Share the post

Share the postআবু হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত মুরাদ হোসেন কালা (৩৮), কুশুরা ইউনিয়নের শাসন গ্রামের কাশিমনগর […]