রাজনৈতিক অস্তিত্বের টানাপোড়েনে বিএনপি এখন লাইফ সাপোর্টে : ওবায়দুল কাদের

Share the post

অনলাইন ডেস্ক :     আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহণমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার কারণে দেশের মানু ষ মনে করেন বিএনপির রাজনীতি এখন লাইফ সার্পোটে। শনিবার বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত ভার্চুয়াল সভায় যুক্ত হয়ে মন্ত্রী এসব কথা বলেন। ভার্চুয়ালের মাধ্যমে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বক্তব্য রাখেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে বিশেষ বর্ধিত সভায় উপস্থিত থেকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, ঢাকা বিভাগীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় বক্তব্য রাখেন। এ সময় জেলা ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সড়কমন্ত্রী বলেন, বিএনপি ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছে। নিজেরা আন্দোলনে ব্যর্থ হয়ে শিক্ষার্থীদের আন্দোলন, কোটাবিরোধী আন্দোলন ও ধর্ষণবিরোধী আন্দোলনের ওপর ভর করছে। কিন্তু তারা হালে পানি পাচ্ছে না।

ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক অপশক্তি, মাদক কারবারি, চিহ্নিত অপরাধী, চাঁদাবাজ, নারী ধর্ষণকারী ব্যক্তিদের বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে উপস্থিত নেতাকর্মীদের নির্দেশ দেন। ধর্ষকের মতো নরপশুরা যাতে আওয়ামী লীগে ঠাঁই না পায় এবং তাদের জন্য আওয়ামী লীগের দরজা চিরতরে বন্ধ করে দেওয়ার কথা জানান।

মন্ত্রী আরও বলেন, ত্যাগী নেতাকর্মীরা হচ্ছে একটি রাজনৈতিক দলের প্রাণ। সুতরাং ত্যাগী নেতাকর্মীদের সঠিক মূল্যায়ণ করতে হবে । সেই সঙ্গে দেশের জনগণ আওয়ামী লীগের অস্তিত্বের শেকড় ও জনগণ আওয়ামী লীগের সঙ্গে আছে বলে মনে করেন ওবায়দুল কাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]