এবার হজ ৩০ জুলাই

Share the post

সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে ৯ জিলহজ ১৪৪১ অর্থাৎ চলতি বছরের ৩০ জুলাই হজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সংসদে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য মোরশেদ আলমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান। 

তিনি আরও জানান, বাংলাদেশ থেকে চলতি বছর হজে যাবেন এক লাখ ৩৭ হাজার ১৯৮ জন। মক্কা রুটের হজযাত্রীদের ইমিগ্রেশন করা হবে ঢাকায়।

ধর্ম প্রতিমন্ত্রী জানান, ১৪৪১ হিজরি/২০২০ হজ মৌসুমে হজযাত্রীরা যাতে সুষ্ঠু ও নিরাপদে হজ করতে পারেন সে জন্য সরকার বহুমুখী পদক্ষেপ নিয়েছে।

সরকারের পদক্ষেপ প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, ২০১৯ সালের ৪ ডিসেম্বর রাজকীয় সৌদি সরকার এবং বাংলাদেশ সরকারের মধ্যে দ্বিপাক্ষিক হজচুক্তি ২০২০ স্বাক্ষরিত হয়। ওই চুক্তি অনুযায়ী, ২০২০ সালে মোট ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন হজযাত্রীর সংখ্যা নির্ধারিত হয়েছে। যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জন।

তিনি বলেন, সব হজযাত্রী, হজ গাইডসহ বিভিন্ন দলের সদস্যদের হজ প্রশিক্ষণের জন্য ৬৪টি জেলায় প্রশিক্ষণ শিবির স্থাপন করা হবে। এ সময় বিভিন্ন হয়রানি বন্ধ, হজযাত্রা নিরাপদ করতে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন ধর্ম প্রতিমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]