শ্রীপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ, কিশোর গ্রেফতার

Share the post

আব্দুল আহাদ (গাজীপুর): গাজীপুরের শ্রীপুরে ২য় শ্রেণীর শিক্ষার্থীকে (০৮) ধর্ষণের অভিযোগে রবি (১৪) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত কিশোর মোঃ রবি শ্রীপুরের পটকা গ্রামের লূৎফর রহমান এর ছেলে। ভুক্তভোগী স্কুল শিক্ষার্থীর স্বজনরা জানায়, শুক্রবার বিকেলে শ্রীপুরের পটকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলা দেখতে যায় ওই শিক্ষার্থী । এ সময় চকলেট খাওয়ানোর কথা বলে অভিযুক্ত কিশোর পাশের শালবনে নিয়ে ধর্ষণ করে । রোববার সকালে প্রসাব করতে গিয়ে ব্যাথায় কান্নাকাটি করলে জিজ্ঞাসাবাদে ওই শিশু বাবা-মাকে ধর্ষনের ঘটনাটি জানায় । ঘটনাটি প্রতিবেশীদের মাধ্যেমে ওই রাতে শ্রীপুর থানা পুলিশকে অবহিত করে। পুলিশ ওই রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে। গ্রেফতারের পর অভিযুক্তের স্বজনরা ক্ষিপ্ত হয়ে ওই রাতেই ভিকটিমের বাড়ীতে হামলা চালিয়ে টিনের প্রাচীর ও চালে কুপিয়ে আতঙ্ক সৃষ্টি করে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, এ ঘটনায় সোমবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছে। ওই শিশু শিক্ষার্থীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]

লোন দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে নারীকে ধর্ষণ, গ্রেফতার ১

Share the post

Share the postআবু হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত মুরাদ হোসেন কালা (৩৮), কুশুরা ইউনিয়নের শাসন গ্রামের কাশিমনগর […]