শরণখোলা রেঞ্জ সংলগ্ন সুন্দরবনে ১৫ কেজি ওজনের অজগরটি অবমুক্ত

Share the post

মোঃ নাজমুল ইসলাম,শরণখোলা প্রতিনিধিঃ শরণখোলার লোকালয় থেকে ১৫ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেছে বন বিভাগ।বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বনবিভাগের শরণখোলা রেঞ্জ সংলগ্ন সুন্দরবনে অজগরটি অবমুক্ত করা হয়। এ নিয়ে চলতি বছরের জানুয়ারী থেকে এ পর্যন্ত ১০ মাসে লোকালয় থেকে উদ্ধার হওয়া ২২টি অজগর সাপ সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ জয়নাল আবেদীন জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় দিকে শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের মিঠু খানের বাড়িতে অজগরটি পাওয়া যায়। মিঠু খান অজগরটি তার বাড়ির বাগানে দেখতে পেয়ে বন বিভাগ ও কমিউনিটি পেট্রোলিং গ্রপকে খবর দেয়। খবর পেয়ে তারা অজগরটি উদ্ধার করে বেলা ১১টার দিকে রেঞ্জ সংলগ্ন বনে অবমুক্ত করেন। এসিএফ জানান, চলতি বছরের জানুয়ারী থেকে এ পর্যন্ত লোকালয় থেকে উদ্ধার হওয়া ২২টি অজগর সাপ সুন্দরবনে অবমুক্ত করা হয়। এছাড়া ওই সময়ের মধ্যে একটি কিং কোবরা সাপ, তিনটি বণ্য শুকর, দুইটি বার্কিং ডিয়ার ও একটি চিত্রল হরিন উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

খুলনায় আবাসিক হোটেল থেকে ৯ জন আটক।

Share the post

Share the postআব্দুর রাজ্জাক রাজুঃ স্টাফ রিপোর্টারঃখুলনা সদর থানায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৯জন কে আটক করেছে পুলিশ গতকাল সকাল ১০ঘটিকায় আবাসিক হোটেল আরাফাত ইন্টারন্যাশনালে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১) খাদিজা পারভীন(৩৬) পিতা মৃত আঃ আজিজ সাং জাব্দিপুর থানা খানজাহান আলী,২) সুলতানা আক্তার (১৯) পিতা আবুল কালাম সাং রামনগর থানা রপসা […]

বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের চাপায় যুবক নিহত

Share the post

Share the postএ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে মালবাহী ট্রাকের ধাক্কায় অন্য ট্রাকের সহযোগী নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর)দুপুরে উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানজু শেখ (১৮) গোপালগঞ্জ সদরের খেলনা এলাকার ট্রাক চালক ইকবাল শেখের ছেলে। ফকিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মোল্লা মনিরুজ্জামান জানান, ট্রাক চালক ইকবাল শেখ বাগেরহাটের […]