খুলনার পাইকগাছায় ৩টি রিভালবার, ১০ রাউন্ড গুলিসহ বনদস্যু রোস্তম বাহিনী প্রধান স্ত্রীসহ আটক ০২

Share the post

খুলনা প্রতিনিধি: খুলনার পাইকগাছা থেকে বনদস্যু রোস্তম বাহিনী প্রধান রোস্তম গাজী ও স্ত্রী নিলুফা খাতুনে আটক করেছে পাইকগাছা থানা পুলিশ। এসময় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাহমুদকাঠি উত্তর সলুয়া গ্ৰাম থেকে তাদের কে আটক করা হয়। পাইকগাছা থানার ওসি মোঃ এজাজ শফি জানান, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বনলস্যু রোস্তম বাহিনী প্রধান রোস্তম গাজী বাড়িতে অবস্থান করছে এমন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় পাইকগাছা উপজেলার মাহমুদকাঠি-উত্তর সলুয়ার নিজ বাড়ি থেকে আটক করা হয়। তাঁর সাথে স্ত্রী নিলুফা খাতুন কেও আটক করা হয়। তাদের বাড়িতে তল্লাশি করে ৩টি রিভালবার, ১০ রাউন্ড গুলি, ২টি ছোরা, ১টি চাপাতি,১টি চাইনিজ কুড়াল, ও ১টি হাতুড়ি সহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃত রোস্তম গাজীর বিরুদ্ধে পাইকগাছা থানায় ৩টি দস্যুতার মামলা রয়েছে বলেও তিনি জানান। আটককৃত রোস্তম গাজী ও তার স্ত্রী নিলুফা খাতুনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর দাদেরকে আদালতে প্রেরন করেছে পাইকগাছা থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

খুলনায় আবাসিক হোটেল থেকে ৯ জন আটক।

Share the post

Share the postআব্দুর রাজ্জাক রাজুঃ স্টাফ রিপোর্টারঃখুলনা সদর থানায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৯জন কে আটক করেছে পুলিশ গতকাল সকাল ১০ঘটিকায় আবাসিক হোটেল আরাফাত ইন্টারন্যাশনালে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১) খাদিজা পারভীন(৩৬) পিতা মৃত আঃ আজিজ সাং জাব্দিপুর থানা খানজাহান আলী,২) সুলতানা আক্তার (১৯) পিতা আবুল কালাম সাং রামনগর থানা রপসা […]

বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের চাপায় যুবক নিহত

Share the post

Share the postএ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে মালবাহী ট্রাকের ধাক্কায় অন্য ট্রাকের সহযোগী নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর)দুপুরে উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানজু শেখ (১৮) গোপালগঞ্জ সদরের খেলনা এলাকার ট্রাক চালক ইকবাল শেখের ছেলে। ফকিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মোল্লা মনিরুজ্জামান জানান, ট্রাক চালক ইকবাল শেখ বাগেরহাটের […]