বাংলাদেশ-ভারত ফ্লাইট চালু ২৮ অক্টোবর

Share the post

নিউজ ডেস্ক:  আগামী ২৮ অক্টোবর থেকে বাংলাদেশ-ভারত বিমান চলাচল শুরু হচ্ছে। এয়ার বাবল চুক্তির অধীনে দু’দেশের মধ্যে সপ্তাহে ৫৬টি ফ্লাইট চলবে। এ ক্ষেত্রে দুই দেশের যাত্রীদের যাতায়াতে কোভিড নেগেটিভ টেস্টের সনদ থাকা বাধ্যতামূলক।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও পর্যটন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, সপ্তাহে বাংলাদেশ থেকে ২৮টি ফ্লাইট ভারত যাবে। সমান সংখ্যক ফ্লাইট ভারত থেকে বাংলাদেশে আসবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স ও নভোএয়ার বাংলাদেশ থেকে ফ্লাইট পরিচালনা করবে। ভারতের পক্ষ থেকে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেট, ভিস্তারা ও গোএয়ার বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করবে।

এর মধ্যে বিমান ঢাকা-দিল্লি ও ঢাকা-কলকাতা, ইউএস এয়ারলাইন্স ঢাকা-চেন্নাই, ঢাকা-কলকাতা এবং নভোএয়ার ঢাকা-কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করবে। সপ্তাহে পাঁচ হাজার বাংলাদেশি ভারত যাওয়ার সুযোগ পাবে।

করোনা মহামারি ঠেকাতে গত ১২ মার্চ থেকে বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয় ভারত। তবে সম্প্রতি পর্যটন ভিসা ছাড়া নয়টি ক্যাটাগরিতে ভিসা ব্যবস্থা চালু করেছে দেশটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]