বসলো আরো একটি স্প্যান, পদ্মা সেতুর ৩৩০০ মিটার দৃশ্যমান

Share the post

মাওয়া প্রান্তে বসানো হলো পদ্মা সেতুর ২২তম স্প্যান। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে স্প্যানটি বসালে সেতুর ৩ হাজার ৩০০ মিটার দৃশ্যমান হয়।

সেতুর ৫ ও ৬ নম্বর পিলারের ওপর এ স্প্যানটি বসানো হয়। মাওয়া পাড় থেকে সবচেয়ে কাছের স্প্যান এটি।

জাজিরা প্রান্তে এক সাথে যখন ১০টি স্প্যান দৃশ্যমান, সে তুলনায় মাওয়া প্রান্তে মাত্র ১টি স্প্যান বসেছিলো। এখানকার ৬ ও ৭ নম্বর পিলারের ওপরের স্প্যানটি অস্থায়ীভাবে বসানো ছিলো বছরখানেক আগেই। গত মাসে এটিকে স্থায়ী পিলারে তোলা হয়। এবার এ প্রান্তে দ্বিতীয় স্প্যান বসানো হলো।

মাওয়া প্রান্তে কাজ পিছিয়ে থাকার মূল কারণ ছিলো পিলারের নকশায় জটিলতা। এখানকার ১৪টি স্থানে নদীর তলদেশের মাটির গঠনগত কারণে নকশা সংশোধন করে পিলার বানাতে হয়। সে পিলারগুলো এখন পুরো প্রস্তুত।

চলতি মাসের প্রথম স্প্যানটি বসে ১৪ জানুয়ারি, জাজিরা প্রান্তে। দ্বিতীয় স্প্যানটি বসানোর কথা ছিলো ২৫ জানুয়ারি। কিন্তু এ দিন চীনের নতুন বছর শুরু। তাই দেশটির প্রকৌশলীদের নবববর্ষ উদযাপনের সুবিধার্থে তা এগিয়ে আনা হয়েছে ২ দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]