অনুষ্ঠিত হয়ে গেল মাভাবিপ্রবি হাল্ট প্রাইজের উদ্যোগে “Hult Talk with Leaders” এর দ্বিতীয় পর্ব

Share the post

আদিব রহমান,(মাভাবিপ্রবি প্রতিনিধি): ২০ই সেপ্টেম্বর থেকে হাল্ট প্রাইজ মাভাবিপ্রবির উদ্যোগে“Hult Talk with Leaders” অনুষ্ঠানটির দ্বিতীয় সেশন অনুষ্ঠিত হয়েছে। সেশনটি হাল্ট প্রাইজ মাভাবিপ্রবির অফিশিয়াল ফেসবুক পেজ থেকে প্রতি চারদিন পরপর সরাসরি সম্প্রচারিত হচ্ছে রাত ৮ টায়। এই সেশনগুলোতে বিভিন্ন উদ্যোক্তাদের অতিথি হিসেবে নিয়ে এসে তাদের কাছ থেকে শোনা হবে তাদের পথ পাড়ি দেওয়ার গল্প, অভিজ্ঞতা। সঙ্গে তাদের উপদেশ, পরামর্শ তো থাকছেই। এই পুরো আয়োজনে টেকনিক্যাল পার্টনার হিসেবে রয়েছে Mechanic কই? ও মিডিয়া পার্টনার হিসেবে আছে channel 21.tv আজ “Hult Talk with Leaders” এ অতিথি হিসেবে ছিলেন খাইদাই টুডে এর সহ-প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম সাগর; বেস্ট এইড এর সহ-প্রতিষ্ঠাতা মীর হাসিব মাহমুদ এবং গ্রীনকালচার এর সহ-প্রতিষ্ঠাতা আহমেদ ইমরান হালিমী। তারা তাদের উদ্যোক্তা হয়ে ওঠার গল্প, তাদের কি কি বাধার সম্মুখীন হতে হয়েছে, তাদের অভিজ্ঞতা সবার মাঝে তুলে ধরেন। তারা তাদের আলোচনায় উদ্যোক্তা হতে যে ধরণের সামাজিক প্রভাব পড়ে তা নিয়ে আলোচনা করেন। আজকের সেশনে বক্তারা “Food for Good: Transforming food into Vehicle for change” কে কেন্দ্র করে আলোচনা করেন। তাদের আলোচনা সেশনে অংশ নেওয়া সবাই অনেক উপভোগ করেন। আর ইতোমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে হাল্ট প্রাইজের এই বছরের চ্যালেঞ্জের বিষয়বস্তু। হাল্ট প্রাইজের এই বছরের বিষয়বস্তু “Food for Good: Transforming food into Vehicle for change”. যেখানে টেকসই উন্নয়ন লক্ষমাত্রার ৭টি লক্ষ্য নিয়ে সরাসরি কাজ করা যাবে। আর কিছুদিনের মধ্যে এই বছরের চ্যালেঞ্জও ঘোষণা করতে যাচ্ছে হাল্ট প্রাইজ ফাউন্ডেশন। গতবার মাভাবিপ্রবিতে উল্লেখযোগ্য হারে অনক্যাম্পাস প্রোগ্রামে অংশ নিয়েছিল মাভাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা এবং মাভাবিপ্রবি থেকে বিজয়ী দল অংশ নেয় রিজিওনাল সামিটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]

লোন দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে নারীকে ধর্ষণ, গ্রেফতার ১

Share the post

Share the postআবু হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত মুরাদ হোসেন কালা (৩৮), কুশুরা ইউনিয়নের শাসন গ্রামের কাশিমনগর […]