বোয়ালখালীতে জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভা

Share the post

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, বোয়ালখালী প্রতিনিধি: স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বোয়ালখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ১৫ আগস্ট শনিবার উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন, প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বক্তব্য রাখেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ নুরুল আলম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোজাম্মেল হক চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস.এম সেলিম, মহিলা ভাইচ চেয়ারম্যান শামীম আরা বেগম, থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল করিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহাদাত হোসেন, প্যানেল মেয়র শাহজাদা এস এম মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন বঙ্গবন্ধু না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতামনা। বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়ে দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে এদশকে বিজয় এনে দিয়েছিলেন। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে বঙ্গবন্ধুকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করে এদেশকে ধ্বংস করার যে নীলনকসা করেছিলো এখনো অনেকেই সেই ষড়যন্ত্র করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাহলেই এদেশ শিঘ্রই পরিপূর্ণ ডিজিটাল বাংলাদেশে রূপ নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]