বোয়ালখালী পৌরসভা আওয়ামীলীগের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি উদ্বোধন

Share the post

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালী পৌরসভা আওয়ামীলীগের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। ২৮ জুন (রবিবার) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক জহুরুল ইসলাম জহুর। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. শাহাদাত হোসেন। এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন পোপাদিয়া ইউপি চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, পৌর প্যানেল মেয়র শাহজাদা এস এম মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগ নেতা মারুফ এলাহী রোকন, রফিক উদ্দিন, সৈয়দ নাজু আহমেদ পাভেল, পৌরসভা ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ারুল আজিম, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুরুল আজিম আজম, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেবল হোসেন বাহাদুর, মো. ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. সোলায়মান, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. পারভেজ, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মো. সাইফুদ্দিন, পৌর আ.লীগ নেতা শফিউল আলম, ছাত্রনেতা সৈয়দ আরমান, মিজান উদ্দিন প্রমুখ। উল্লেখ্য যে এবছর বোয়ালখালী পৌরসভা আওয়ামীলীগের পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ড ও রাজনৈতিক নেবৃবৃন্দদের মাঝে ১০ হাজার গাছের চারা বিতরণের উদ্যেগ নেয়া হয়েছে। যা পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]