করোনা উপসর্গে মৃত্যু বরণ করা ছাত্রদল নেতার দফন করলো কে এম মিনহাজ মাছুম বাবু’র টিম

Share the post

চট্টগ্রাম সংবাদ: করোনা উপসর্গে অসুস্থ হাটহাজারী পৌর ছাত্রদল নেতা মোঃ আরিফ (২৪) আজ সকাল ১০ টা ৩০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বড় দিঘিরপাড় এলাকায় মৃত্যু বরন করেন, এমন খবর পাওয়া মাত্র দ্রুত ছুটে যায় হাটহাজারী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সহ সভাপতি ও হাটহাজারী উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক কে এম মিনহাজ মাছুম বাবু’র নেতৃত্বে গঠিত টিম MINHAZ 11 vs COVID 19 মৃত আরিফের গোসল হতে শুরু করে দাফন পর্যন্ত যাবতীয় কার্য সম্পন্ন করেন টিমের সদস্যরা, ছাত্রদল নেতা কে এম মিনহাজ মাছুম বাবু’র নেতৃত্বে দাফন কার্যে অংশ গ্রহণ করেন মহানগর আইন ছাত্রফোরামের সদস্য সচিব শাহাদাত হোসেন আফনান, পাহাড়তলী ছাত্রদলের সহ-সভাপতি এস এম নিজাম উদ্দিন, সিনিয়র যুগ্ন সম্পাদক জুয়েল আলম,ইয়ামান মজুমদার, নুরুল হুদা হৃদয়,সাংগঠনিক সম্পাদক হাসিবুল করিম রাফি,ছাত্রনেতা কায়েস ও রিয়াদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]