বোয়ালখালীতে স্যাভলনের মূল্য বেশি নেয়ায় ভ্রাম্যমাণ অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

Share the post

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালী উপজেলার বিভিন্ন ফার্মেসিতে ঔষধ এর মূল্য বেশি নেয়ার অভিযোগে মোবাইল কোর্ট ও নিয়মিত মনিটরিং করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী। সময় ঊপজেলার বিভিন্ন ফার্মেসীতে ডেটল, স্যাভলন আছে কিনা জানতে চাইলে জানান স্যাভলন, ডেটল নাই। তাৎক্ষণিক জনৈক ক্রেতা হাসান এর অভিযোগের ভিত্তিতে ফুলতল বাজার এর আল ফেসানী (রা) ফার্মেসীতে দেখা যায় দোকানের পিছনে স্যাভলন মজুদ করে রেখে প্রতি লিটার এর বোতল এর গায়ের রেট ছিড়ে ফেলে ২২০ টাকার স্যাভলন ৬৮০ টাকায় বিক্রয় করা হচ্ছে। পরে মোবাইল কোর্ট ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এ দোকান এর মালিক নাসির উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এরপর ফুলতলার এলাকার অপর ফার্মেসী গ্রামীন ডি সি ফার্মেসীতে ডেটল, স্যাভলন আছে কিনা জানতে চাইলে স্টক নাই বলে জানায়। পুলিশ সদস্যবৃন্দ কার্টুনের মধ্যে মজুদ করে রাখা স্যাভলন এর বোতল দেখতে পান এবং সেখানেও ২২০ টাকার স্যাভলন ৬৮০-৭০০ টাকায় বিক্রি করার অভিযোগ পাওয়া গেলে ফার্মেসির মালিক জনাব মোঃ জাহাঙ্গিরকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এরপর উপজেলা প্রশাসন এর মোবাইল কোর্ট শাকপুরা বাজার, উপজেলা সদর, কানুনগোপাড়া এলাকায় বিভিন্ন ফার্মেসীতে চিকিৎসক এর ব্যবস্থাপত্রে এবং ক্যাশ মেমোর মাধ্যমে ঔষধ বিক্রি করা হচ্ছে কিনা মনিটরিং করেন। অল্প কয়েকটি ফার্মেসীতে চালু করলেও বেশিরভাগ ফার্মেসী সময় চাইলে ম্যাজিস্ট্রট ২ দিনের সময় দেন। ক্যাশ মেমো ছাড়া, সর্বোচ্চ খুচরা মূল্যের চেয়ে বেশি দামে এবং অবৈধ ঔষধ বিক্রি করলে ভবিষ্যতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ার করা হয় তাদের। এবিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার ভূমি মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন উপজেলার বেশ কয়েকজন পদস্থ কর্মকর্তা এবং তাদের পরিবার করোনা ভাইরাসে আক্রান্ত জেনে ঔষধ, নিত্য পন্যের মূল্য বৃদ্ধির অভিযোগ পাওয়া যাচ্ছিল, আজ ফার্মেসী সমূহে নিয়মিত মনিটরিং করা হল, নিত্যপন্য সহ অন্যান্য বিষয়ে মোবাইল কোর্ট পরিচালিত হবে’। স্যাভলনের মূল্য বেশি নেয়ায় তাদের জরিমানা করে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে এধরণের আচরণ করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন এস আই সুমন এর নেতৃত্বে বোয়ালখালী থানার পুলিশের সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]