করোনা: পতেঙ্গায় হচ্ছে ৫০ শয্যার হাসপাতাল

Share the post

চট্টগ্রাম: 

নগরের পতেঙ্গায় একটি উচ্চ বিদ্যালয়ে গড়ে তোলা হচ্ছে ৫০ শয্যার করোনা হাসপাতাল। ইতিমধ্যে হাসপাতালের প্রয়োজনীয় সরঞ্জামাদি বসানোর কাজ শুরু হয়েছে।

কাটগড় মোড়ের পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ে ‘বন্দর ইপিজেড পতেঙ্গা করোনা হাসপাতাল’ গড়ে তুলতে স্থানীয়রা আর্থিক সহায়তাও দিচ্ছেন। শনিবার (১৩ জুন) হাসপাতালটি চালু করার কথা রয়েছে।

হাসপাতালের প্রধান উদ্যোক্তা ডা. হোসেন আহম্মদ বলেন, হাসপাতালের অনুমোদনের ব্যাপারে সিভিল সার্জন এবং স্বাস্থ্য পরিচালক বরাবর লিখিত আবেদন করেছি। উনারাও আমাদের এই কাজে সম্মতি জানিয়েছেন। এ ছাড়া এলাকার কাউন্সিলর এবং স্কুল পরিচালনা পর্ষদের সভাপতির সঙ্গে কথা হয়েছে। তারাও আমাদের সাহায্য সহযোগিতা করছেন। ইতিমধ্যে ৬ জন ডাক্তার আমাদের সঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন। আমরা আরও কয়েকজনকে আনার চেষ্টা করছি। এ ছাড়া নার্স এবং স্বেচ্ছাসেবক অনেকেই আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহী।

দক্ষিণ হালিশহর থেকে দক্ষিণ পতেঙ্গা পর্যন্ত প্রায় ৭ লাখ মানুষের বসবাস। অথচ এত বড় জনগোষ্ঠীর চিকিৎসায় নেই কোনো হাসপাতাল। হাসপাতাল না থাকায় প্রায় ২০ কিলোমিটার পাড়ি দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে ছুটে আসতে হয় রোগীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]