বোয়ালখালীতে কলেজের ছাদ থেকে লাফ দিয়ে যুবকের আত্মহত্যা

Share the post

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালী উপজেলার কধুরখীল জলিল আম্বিয়া কলেজের নতুন ভবনের ৫ম তলা ছাদ থেকে লাফ দিয়ে সুজন দেওয়ানজী (৩৮) নামে ১ যুবক আত্মহত্যা করেছেন। সে উপজেলার কধুরখীল ৫নং ওয়ার্ডের স্থানীয় শংকর দেওয়ানজীর পুত্র। আজ শনিবার (৬ জুন) আনুমানিক সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য শিমুল শীল জানান, আজ শনিবার সকাল ৯টার দিকে সুজন দেওয়ানজী কধুরখীল জলিল আম্বিয়া কলেজের নতুন ভবনের ৫ম তলা থেকে লাফ দেয়। বিষয়টি স্থানীয় কয়েকজন জানতে পেরে তাঁকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি বলেন, নিহত সুজন দেওয়ানজী দুই শিশু কন্যা সন্তানের জনক। তিনি নগরের সিএন্ডবি এলাকায় একটি কারখানায় চাকরি করেন। গত এক সপ্তাহ যাবৎ তিনি কাজে যায়নি। স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিউল আজম শেফু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কি কারণে সুজন আত্মহত্যা করেছে তা এখনো সঠিকভাবে জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]