পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের উপহার সামগ্রী পেল রাঙ্গুনিয়ার ১৫০ পরিবার

Share the post

তৌহিদুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র চট্টগ্রাম উত্তর জোনের তত্বাবধানে রাঙ্গুনিয়া উপজেলার হোছনাবাদ ব্রাঞ্চের উদ্যোগে করোনার কারণে কর্মহীন হয়ে পড়া ১৫০ অসহার পরিবারের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। শনিবার (৬ জুন) সকালে দক্ষিণ রাজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে এসব সামগ্রী বিতরণ করা হয়। প্রতি প্যাকেটে ছিল ১০কেজি চাল, ২কেজি আলু, ১কেজি মসুর ডাল, ১কেজি তেল, ১টি সাবান ও ২টি করে মাস্ক । উপজেলা এরিয়া ম্যানেজার হারুন অর রশিদের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ রাজানগর ইউপি চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদক্ষেপ চট্টগ্রাম উত্তর জোনের জোনাল ম্যানেজার মো. নজরুল ইসলাম খান, চট্টগ্রাম এরিয়া ম্যানেজার মো. আনোয়ার হোসেন ভূইয়া, চট্টগ্রাম উত্তর জোনের এডমিন অফিসার মো. মশিউর রহমান, উপজেলা আ,লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, শিক্ষা ও মানব কল্যাণ সম্পাদক মাস্টার খোরশেদ আলম, লালানগর ইউনিয়ন আ,লীগের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা বাবুল, দক্ষিণ রাজানগর ইউনিয়ন আ,লীগের সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুছা, দক্ষিণ রাজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, হোছনাবাদ ব্রাঞ্চ ম্যানেজার নবায়ন চাকমা, ইউপি সদস্য মিজানুর রহমান চৌধুরী প্রমুখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]