স্বপদে বহাল মানবতা,করোনা আক্রান্ত ডাক্তারকে প্লাজমা প্রদান

Share the post

মুজিবুল হক,বিশেষ প্রতিবেদক: করোনা আক্রান্ত চট্টগ্রাম মেডিকেল কলেজের অর্থোপেডিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ সমীরুল ইসলাম এর জন্য দরকার ছিলো সদ্য করোনা যুদ্ধে জয় লাভ করা(AB+ রক্তের গ্রুপ সম্পন্ন)রোগীর প্লাজমা।জনদরদী ও মানবিক একজন ডাক্তার সাথে সাথে করোনা যুদ্ধে সম্মুখ যোদ্ধা একজন ডাক্তারকে বাঁচাতে বিভিন্ন মহল থেকে শুরু হয় প্লাজমা খোঁজার পায়তারা।সেই ডাক্তারকে প্লাজমা দিতে এগিয়ে এসেছেন মিয়া মোঃ তারেক,তিনি সৌদি প্রবাসী ব্যবসায়ী।যিনি করোনা নামক মরণঘাতী ভাইরাসের সাথে সদ্য যুদ্ধ করে জয়ী হয়ে ফিরেছেন।তাঁর কাছ থেকে প্লাজমা সংগ্রহের রক্তেই চট্টগ্রামে প্রথমবারের মতো প্লাজমা প্রয়োগ হলো। এই পুরো মানবিক কাজে সহযোগিতা করেছেন কোতােয়ালি থানার ওসি মুহাম্মদ মসহীন।তাঁর একটি ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন-”করোনাযোদ্ধা ডাক্তারকে বাঁচাতে এগিয়ে এলেন তিনিই।তার দেওয়া রক্তেই চট্টগ্রামে প্রথমবারের মতো প্লাজমা প্রয়োগ হল।

ইনি মিয়া মোঃ তারেক। সৌদি প্রবাসী ব্যবসায়ী।নিজে করোনা রোগী ছিলেন। তাই বুঝেন এর যন্ত্রণা।চারদিন আগে আমার অফিসে আসেন। তখন তাকে অনুরোধ করেছিলাম তার করোনাজয়ের গল্পটা বলতে।তিনি আমার পেইজে সে গল্প বলেছিলেন।একইসাথে করোনাযুদ্ধে যেকোন সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন।গতকাল করোনাযোদ্ধা ডাক্তারের জন্য হন্যে হয়ে রক্তের সন্ধান করছিলেন আমাদের আমেনা স্যার। আমাকে ফোন করে জানালে আমি শরণাপন্ন হই তারেক ভাইয়ের। আমি ভেবেছিলাম উনাকে কনভিন্স করতে হবে। কিন্তু আমাকে অবাক করে দিয়েই তিনি নিজ থেকেই বললেন, ‘কোথায় যেতে হবে বলুন!’ মেডিকেল সুত্রে জানা গিয়েছে প্লাজমা থেরাপি প্রয়োগের পর সুস্থ আছেন ডাঃসমীরুল ইসলাম। উল্লেখ্য দেশে প্লাজমা থ্যারাপীর ধারণা দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রবিউল হাসান ভূঁইয়া এবং আশার কথা হলো করোণা মহামারীর বিরুদ্ধে ব্যাপক হারে প্লাজমা থেরাপি প্রয়োগে সফলতা মিলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]