অঙ্গিকার বাংলাদেশের ভিন্নধর্মী ঈদ আয়োজন

Share the post

চট্টগ্রাম প্রতিনিধি : নোভেল করোনা ভাইরাসের কারণে দেশের এই দূর্যোগময় পরিস্থিতিতে চট্টগ্রাম শহরে অসহায় ও দরিদ্র মানুষের জন্য চমকে দেওয়ার মতো সব আয়োজন করে এবার ঈদের দিনে ঈদের আনন্দ ভাগাভাগি করলো অঙ্গীকার বাংলাদেশের সদস্যরা। যেখানে ঈদে ঘরে বসে পরিবার-পরিজনের সাথে ঈদ কাটানোর কথা, সেখানে এই পরোপকারী তরুণরা ছুটে চলেছে মানবতার সেবায়।

এ যেন নিজের সুখ বিসর্জন দিয়ে পরের মুখে হাসি ফুটানোর আপ্রাণ চেষ্টা করলো “অঙ্গীকার বাংলাদেশ” এর এক ঝাঁক নিবেদিত প্রাণ তরুন। ঈদের দিন দুপুরে ৮’শ ৫০ পিস এক লিটারের খাবারের বক্স নিয়ে ২০ জন ভলান্টিয়ার দুইটা পিকআপ আর তিনটা প্রাইভেট কার নিয়ে চট্টগ্রামের বিভিন্ন রাস্তা ও অলিগলিতে অসহায়, ক্ষুধার্ত মানুষের মাঝে খাবার বিতরণ করেছে। ঈদের স্পেশাল মেনু ছিল – ডিম দিয়ে মোরগ বিরিয়ানি, ফিরনী, জিলাপি আর পানির বোতল।

এবার ভিন্নভাবে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরে “অঙ্গীকার বাংলাদেশ” এর সদস্যরা খুবই আনন্দিত ও পুলকিত। সফলতার সাথে ঈদের দিনে অসহায় দরিদ্র মানুষের মুখে একবেলা স্পেশাল খাবার উপহার দিতে পেরে ঈদের আনন্দ দ্বিগুন হয়েছে বলে মনে করছেন সংগঠনের অকুতোভয় স্বেচ্ছাসেবকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]