রূপগঞ্জে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত

Share the post
বি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের পাবই এলাকায় বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রব্বানি মন্ডল (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল ১৯ জুলাই রবিবার উপজেলার পাবই এলাকার এসকেএফ ফার্মাসিউটিক্যালস কারখানার পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রব্বানি মন্ডল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার লাইরি মোহনপুর এলাকার মৃত জালাল মন্ডলের ছেলে।
ভুলতা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক এসআই মোতালিব বলেন, একটি বালুবাহী ট্রাক ব্যাক গিয়ারে পিছিয়ে যাওয়ার সময় সড়কে দাঁড়িয়ে থাকা পথচারী রব্বানি মন্ডলকে ধাক্কা দেয়। এসময় তিনি সড়কে পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, এ দূর্ঘটানয় নিহত রব্বানি মন্ডলের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]