মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

Share the post

মো হিমেল মিয়া,মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে আসন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, আন্তঃবিভাগীয় সমন্বয় জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, মনোহরদীর সার্বিক ব্যবস্থাপনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. এ. মুহাইমিন আল জিহান।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া, মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর বাদশা, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মনোহরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সরকার বাদল, মনোহরদী প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভায় বর্ষা মৌসুমে সম্ভাব্য বন্যা, জলাবদ্ধতা, বজ্রপাত, নদীভাঙনসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, ত্রাণ সামগ্রী মজুত, জরুরি উদ্ধার কার্যক্রম, ঝুঁকিপূর্ণ এলাকায় আগাম সতর্কতা জারি, ক্ষয়ক্ষতি কমাতে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন কার্যক্রম নিয়ে মতবিনিময় করা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ. মুহাইমিন আল জিহান বলেন, “দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও সকল বিভাগের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের জানমাল রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।”

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া বলেন, “প্রতিটি ইউনিয়নে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং জনগণকে সচেতন করতে হবে। দুর্যোগকালীন সময়ে সরকারি সেবা যেন নিরবচ্ছিন্ন থাকে, সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।”

মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, “দুর্যোগকালীন সময়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে যেকোনো জরুরি পরিস্থিতিতে মনোহরদী থানা পুলিশ সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে।”

সভায় বক্তারা দুর্যোগ ব্যবস্থাপনায় সরকারি বিভিন্ন দপ্তর, জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা বাহিনী, স্বেচ্ছাসেবক ও গণমাধ্যমকর্মীদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। শেষে যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি কমিয়ে জনগণের জীবন ও সম্পদ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]