রূপগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গার্মেন্টস শ্রমিক গ্রেপ্তার

Share the post

বি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টাকালে খাইরুল ইসলাম নামে এক গার্মেন্টস শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নম্বর ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে, গ্রেপ্তারকৃত, খাইরুল ইসলাম কুমিল্লার মুরাদনগর থানাধীন চাবিতলা এলাকার আব্দুল জলিলের ছেলে।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, সোমবার রাত  সাড়ে ৮টার দিকে শিশুটির মা পাশের একটি দোকানে কেনাকাটা করতে গেলে সেই সুযোগে  ঘরে প্রবেশ করে খাইরুল ইসলাম শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকার শুরু করলে  আশপাশের লোকজন অভিযুক্ত খাইরুলকে  আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে আটক খাইরুলকে পুলিশে সোপর্দ করে।

এঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে পরে মঙ্গলবার গ্রেপ্তারকৃত খাইরুলকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]