শেরপুরে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Share the post
জহুরুল ইসলাম জপি, শেরপুর প্রতিনিধি: নিজের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে সামাজিক ও জনমনে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ এনে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শেরপুর সদর উপজেলার বাসিন্দা কলেজ শিক্ষক সেলিম আহম্মেদ।
সোমবার (২৯ জুন ২০২৬) সন্ধ্যা ৭টায় শেরপুর সদর উপজেলার কুসুমহাটি বাজারে অবস্থিত তাঁর নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে সেলিম আহম্মেদ এক লিখিত বক্তব্যে বলেন,গত ২৮ জুন তারিখে কয়েকটি পত্রিকা ও অনলাইনে লছমনপুর এলাকার বাসিন্দা শ্রী রঞ্জিত চন্দ্র দে কয়েকজন তার পক্ষীয় সাজানো লোকজন দ্বারা আমার বিরুদ্ধে মিথ্যাচার, ভিত্তিহীন তথ্য দিয়ে সম্মান ক্ষুন্ন করার পায়তারা করছে,  যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি আরও বলেন, রঞ্জিত চন্দ্র দে কে দেশছাড়া করার হুমকির দেওয়ার কথা বানোয়াট। বরং সে তার জায়গা জোরপূর্বক দখল করতে এলে তিনি (সেলিম আহাম্মেদ) আদালতের শরণাপন্ন হন ও আদালত ওই বিরোধপূর্ন জমিতে ১৪৪ ধারা জারি করেন। এবং আদালতের যেকোনো সিদ্ধান্ত মেনে নিবেন বলেও জানান। তিনি প্রকৃত ঘটনা তুলে ধরে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]