জহুরুল ইসলাম জপি, শেরপুর প্রতিনিধি: নিজের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে সামাজিক ও জনমনে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ এনে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শেরপুর সদর উপজেলার বাসিন্দা কলেজ শিক্ষক সেলিম আহম্মেদ।
সোমবার (২৯ জুন ২০২৬) সন্ধ্যা ৭টায় শেরপুর সদর উপজেলার কুসুমহাটি বাজারে অবস্থিত তাঁর নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে সেলিম আহম্মেদ এক লিখিত বক্তব্যে বলেন,গত ২৮ জুন তারিখে কয়েকটি পত্রিকা ও অনলাইনে লছমনপুর এলাকার বাসিন্দা শ্রী রঞ্জিত চন্দ্র দে কয়েকজন তার পক্ষীয় সাজানো লোকজন দ্বারা আমার বিরুদ্ধে মিথ্যাচার, ভিত্তিহীন তথ্য দিয়ে সম্মান ক্ষুন্ন করার পায়তারা করছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি আরও বলেন, রঞ্জিত চন্দ্র দে কে দেশছাড়া করার হুমকির দেওয়ার কথা বানোয়াট। বরং সে তার জায়গা জোরপূর্বক দখল করতে এলে তিনি (সেলিম আহাম্মেদ) আদালতের শরণাপন্ন হন ও আদালত ওই বিরোধপূর্ন জমিতে ১৪৪ ধারা জারি করেন। এবং আদালতের যেকোনো সিদ্ধান্ত মেনে নিবেন বলেও জানান। তিনি প্রকৃত ঘটনা তুলে ধরে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

