রূপগঞ্জে বেদেপল্লীর ১৮০ পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ

Share the post
বি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নে বেদেপল্লীর ১৮০টি অসচ্ছল পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করেছে গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদ।

৩০ জুন মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় গোলাকান্দাইল ইউনিয়নের বেদেপল্লীতে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে চাল তুলে দেন গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির মিয়া।এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজ মাস্টার, সাধারন সম্পাদক আব্দুল মতিন, যুবদলের সভাপতি মোহাম্মদ ইয়াসিন, সাধারন সম্পাদক মোহাম্মদ ওমর হোসেন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বেদে সম্প্রদায়ের লোকজন।
বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও এমপি মুস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়ার সহযোগিতায় সমাজের সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সেই লক্ষ্য থেকেই বেদেপল্লীর ১৮০টি পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশ্বাস দেন।
চাল পেয়ে উপকারভোগী পরিবারগুলোর পক্ষ থেকে বেদেপল্লীর নেতা রোমান মিয়া, মাননীয় প্রধানমন্ত্রী, এমপি মোস্তাফিজুর রহমান দিপু ভুইয়া ও গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]