রূপগঞ্জকে একটি অত্যাধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো- মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু
১৭ জুন বুধবার দুপুরে রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে মানবিক সহায়তা (জিআর) কর্মসূচির আওতায় অসহায়, দুঃস্থদের মধ্য বিনামূল্যের খাদ্যশস্য (চাল), শুকনা খাবার, ঢেউটিন ও গৃহ মঞ্জুরী বাবদ নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জয়।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, বিএনপি নেতা আনোয়ার সাদাত সায়েম, যুবদল নেতা আমিনুল ইসলাম প্রিন্সসহ আরো অনেকে।
অনুষ্ঠানে অসহায়, দুঃস্থদের মধ্য বিনামূল্যের খাদ্যশস্য (চাল), শুকনা খাবার, ঢেউটিন ও গৃহ মঞ্জুরী বাবদ নগদ অর্থ বিতরণ করা হয়।
পরে তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং রূপগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ে সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর কার্যালয় শুভ উদ্বোধন করে অফিস কার্যক্রম শুরু করেন ।

