নাটোরে কৃষিজমির মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ৫০ হাজার

Share the post
মোল্লা মো: আরিফুল ইসলাম,নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গা উপজেলায় তিন ফসলি কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে পুকুর খননের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার রাতে উপজেলার বিপ্র-বেলঘড়িয়া ইউনিয়নের মির্জাপুর দিয়ারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার দায়ে মোঃ মিন্টু প্রামানিক (৪২) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার কয়েকটি তিন ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে পুকুর খনন ও বিভিন্ন স্থানে বাণিজ্যিকভাবে বিক্রি করা হচ্ছিল। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এলে শুক্রবার রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়। অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত ৪টি ব্যাটারিচালিত যান জব্দ করা হয়।অভিযানে নেতৃত্ব দেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশিকুর রহমান। এ সময় নলডাঙ্গা থানা পুলিশের সদস্যরা উপস্থিত থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অভিযানে সহযোগিতা করেন।নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সবুজ আলী বলেন, “তিন ফসলি কৃষিজমি দেশের খাদ্য উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব জমির মাটি কেটে নেওয়ায় জমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং ভবিষ্যতে কৃষি উৎপাদনে বিরূপ প্রভাব পড়বে। কৃষিজমি রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশিকুর রহমান বলেন, “অবৈধভাবে কৃষিজমির মাটি কেটে পরিবেশ ও ফসলি জমির মারাত্মক ক্ষতি করা হচ্ছে। প্রশাসনের অনুমতি ছাড়া এ ধরনের কার্যক্রম সম্পূর্ণ অবৈধ। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল এমরান খাঁন বলেন, “কৃষিজমি রক্ষায় উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে মাটি কাটা, পুকুর খনন কিংবা কৃষিজমির শ্রেণি পরিবর্তনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। কোনোভাবেই কৃষিজমি নষ্ট করতে দেওয়া হবে না।”স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার কারণে একদিকে যেমন আবাদি জমি কমে যাচ্ছে, অন্যদিকে পরিবেশের ভারসাম্যও নষ্ট হচ্ছে। তাই এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]