জামালপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে যুবক আটক, এলাকায় তোলপাড়
সাদ্দাম হোসেন রোমান, জামালপুর বকশিগঞ্জ প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডুয়াইল ইউনিয়নের গারোডোবা বাজার সংলগ্ন গারোডোবা গ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে এক যুবক জনতার হাতে আটক হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (২২ মে ২০২৬) রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গারোডোবা গ্রামের দুবাই প্রবাসী মোঃ রাহিম মিয়ার সঙ্গে প্রায় পাঁচ মাস পূর্বে পারিবারিকভাবে বিয়ে হয় একই উপজেলার প্রসাদপুর গ্রামের সৌদি প্রবাসী মোহাম্মদ লাভলু মিয়ার প্রথম কন্যার। বিয়ের কিছুদিন পরই স্বামী পুনরায় প্রবাসে চলে গেলে ওই গৃহবধূ এক যুবকের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচিত হন।
অভিযোগ রয়েছে, পরিচয়ের মাত্র কয়েক দিনের মধ্যেই তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। পরে শুক্রবার রাতে ওই যুবক গোপনে গারোডোবা গ্রামের বাড়িতে আসলে স্থানীয়দের সন্দেহ হয়। একপর্যায়ে এলাকাবাসী তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন।
আটক যুবকের নাম নীরব হাসান বলে জানা গেছে। তিনি টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার মুসুদ্দি উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। ঘটনার খবর মুহূর্তেই পুরো এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়।
স্থানীয় কয়েকজন জানান, দীর্ঘদিন স্বামী প্রবাসে থাকার সুযোগে এ সম্পর্ক গড়ে উঠেছে বলে তারা ধারণা করছেন। তবে এ বিষয়ে উভয় পরিবারের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। কেউ কেউ সামাজিক অবক্ষয়ের দায় দিচ্ছেন মোবাইল ও সামাজিক যোগাযোগমাধ্যমকে, আবার অনেকে বলছেন পারিবারিক নজরদারির অভাবও এর অন্যতম কারণ।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

