ডেপুটি স্পীকারের উদ্দ্যেগে ৫টি সেতু প্রকল্প অনুমোদন :দুর্গাপুরে বইছে ঈদের আমেজ

Share the post

তোবারক হোসেন খোকন, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : বৃহত্তর ময়মনসিংহের মাঝে নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলায় রয়েছে প্রচুর খনিজ সম্পদ| এছাড়া কুল্লাগড়া ইউনিয়নের সাদামাটি, রানীখং ধর্মপল্লী, নীল পানির লেক, সোমেশ^রী নদীর ¯^চ্ছ পানির ধারা, রাশিমনি স্মৃতিসৌধ, কমরেড মণিসিংহ স্মৃতিযাদুঘর সহ বিভিন্ন এলাকায় পর্যটকদের ভিড় লেগে আছে প্রায় সাড়া বছরই| কিন্ত শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থা উন্নত না থাকায় অত্র এলাকা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকরা

সোমেশ^রী নদীর লাল বালু, কয়লা, পাথর ও সাদামাটির মতো প্রাকৃতিক সম্পদ থাকার পরেও যোগাযোগ ব্যবস্থার কারনে অর্থনৈতিক ভাবে সফল হতে পারছেনা দুর্গাপুর উপজেলা| স্থানীয় বেকার যুবকদের হচ্ছে না কর্মসংস্থান, তৈরী হচ্ছেনা উদ্দোক্তা| নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, নানা ধরনের ইশতেহারে এলাকার বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতির মধ্যে রেললাইন সম্প্রসারণ, সোমেশ^রী নদীর ওপর সেতু নির্মান এবং মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলার ওয়াদা ছিল অন্যতম|

এরই প্রেক্ষিতে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ও নেত্রকোনা- ১ আসনের এমপি ব্যারিস্টার কায়সার কামাল, ইতোমধ্যে রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেল মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন সহ রেল মন্ত্রনালয়ের বিভিন্ন কর্মকর্তাদের নিয়ে জারিয়া থেকে দুর্গাপুর পর্যন্ত রেলপথ সম্প্রাসারণের সম্ভাব্যতা যাচাইয়ে দুর্গাপুর পরিদর্শন করে গেছেন| ওই খুশির আমেজ যেতে না যেতেই, ঈদের আগেই দুর্গাপুরবাসীর জন্য এক চমক উপহার দিলেন ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল| সোমেশ্বরী নদীর ওপর দুটি সেতুগুলো নির্মান হলে, দুর্গাপুর উপজেলার অর্থনীতির চাকা বদলে যাবে| সেইসাথে তৈরী হবে নতুন নতুন উদ্দ্যেক্তা|

বৃহস্পতিবার (২১) মে দুপুর থেকেই উপজেলা বিভিন্ন হাট-বাজার, চায়ের দোকান গুলোতে বইছে খুশির আমেজ, স্থানীয়রা বলছেন, এযেনো ঈদের আগেই ঈদের খুশি নেমে এসেছে পুরো এলাকায়| ধন্যবাদ জানাই মানবিক নেতাকে| তিনি কথায় আর কাজে মিল রেখেছেন| দুর্গাপুরের উন্নয়নের তিনি যেভাবে কাজ গুলো করে যাচ্ছেন, সত্যিই আমরা তার কাছে ঋণি হয়ে থাকবো|

“ময়মনসিংহ বিভাগে পাঁচটি জলবায়ু সহনশীল সেতু নির্মাণ” শীর্ষক প্রকল্পের মধ্যে, তিন হাজার ছয়শত সাতাত্তর কোটি সতেরো লক্ষ পঁচিশ হাজার টাকা ব্যায়ে, দুর্গাপুর উপজেলার সোমেশ^রী নদীর উপর দুর্গাপুর-কুল্লাগড়া (তিনালি), সোমেশ^রী নদীর উপর দুর্গাপুর-বিরিশিরি (ভবানীপুর) এবং বলমাকান্দা উপজেলার বড়ুয়াকোনার মহাদেও নদীর উপর, লেংগুড়া গণেশ্বরী নদীর উপর ও ধোবাউড়ার নিতাই নদীর ওপর ৫টি সেতু নির্মানের প্রকল্প একনেক এর সভায় অনুমোদিত হয়| ২০.০০.০০০০.৪১১.১৪.৫৯.২৬.৪৬০ নং স্মারকে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রনালয়ের উপসচিব স্নিগ্ধা তালুকদার ¯^াক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছ

স্থানীয়দের মতে, জারিয়া-ঝাঞ্জাইল থেকে দুর্গাপুর পর্যন্ত রেললাইন বাস্তবায়ন শুধু একটি যোগাযোগ প্রকল্প নয়; এটি পুরো নেত্রকোনা অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা বিস্তার, পর্যটন বিকাশ এবং শিল্পায়নের ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রাখবে| তেমনি দুর্গাপুর উপজেলায় সোমেশ^রী নদীর ওপর ২টি সেতু নির্মান পুরো উপজেলার অর্থনৈতিক চাকা ঘুরে যাবে| এ উদ্যোগের জন্য উপজেলাবাসী ডেপুটি স্পিকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন|

আদিবাসী নেতা অঞ্জন চিছাম বলেন, দুর্গাপুরের সোমেশ^রী নদীর ওপর দুটি সেতু নির্মানে প্রকল্প অনুমোদনের খরর শুনে আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে| এটি বাস্তবায়িত হলে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে| কথায় কাজে মিল রয়েছে বলেই ব্যারিস্টার কায়সার কামাল আমাদের যোগ্য নেতা| তিনি আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবেন|

বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ শহীদুল্লাহ খান বলেন, দুর্গাপুর উপজেলায় সোমেশ^রী নদীর ওপরে দুটি সেতু নির্মান প্রকল্পের অনুমোদন এযেনো ¯^প্নে মতো লাগছে| অত্র এলাকার মানবিক নেতা, জাতীয় সংসদের মান্যবর ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কে দুর্গাপুর উপজেলাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি| এ প্রকল্প বাস্তবায়িত হলে দুর্গাপুর উপজেলার অর্থনীতিতে আমূল পরিবর্তন ঘটবে| দুর্গাপুরের উন্নয়নে তিনি যেভাবে কাজ করে যাচ্ছেন আমরা উনার প্রতি কৃতজ্ঞ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]