আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বদিউজ্জামান বদুর বার্তা

Share the post

‎মোঃ আহাদ, (নারায়ণগঞ্জ) সদর প্রতিনিধি : আন্তর্জাতিক শ্রমিক দিবস (পহেলা মে) উপলক্ষে বাংলাদেশ হুশিয়ারী অ্যাসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু দেশের সকল শ্রমিকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সংহতি প্রকাশ করেছেন। তিনি এক বিবৃতিতে শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানান।

বদিউজ্জামান বদু বলেন, “দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি হচ্ছে শ্রমিক সমাজ। তাদের পরিশ্রম ও অবদানের ফলেই অর্থনীতির চাকা সচল থাকে। কিন্তু দুঃখজনকভাবে এখনও অনেক শ্রমিক ন্যায্য মজুরি, নিরাপত্তা এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত।”

‎তিনি আরও বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার, মালিকপক্ষ এবং সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করতে হবে। শ্রমিকদের অধিকার রক্ষা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা না গেলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।

শেষে তিনি মহান মে দিবসের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]